বীরভূমের কাঁকরতলায় সংঘর্ষ, বোমার ঘায়ে মৃত্যু নিরীহ গ্রামবাসীর

বীরভূম জেলার কাঁকরতলা থানার এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নিরীহ গ্রামবাসীর। বুধবার রাতে ওই ঘটনা ঘটেছে কাঁকরতলা থানার হজরতপুর গ্রামে । মৃতের নাম তপন রুইদাস ।

বীরভূম জেলার কাঁকরতলা থানার এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নিরীহ গ্রামবাসীর। বুধবার রাতে ওই ঘটনা ঘটেছে কাঁকরতলা থানার হজরতপুর গ্রামে । মৃতের নাম তপন রুইদাস । ঘটনার পর পুরো এলাকা থমথমে । পুলিশ এলাকায় টহল দিচ্ছে । এই ঘটনায় আট জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

বীরভূমের কাঁকরতলায় সংঘর্ষ, বোমার ঘায়ে মৃত্যু নিরীহ গ্রামবাসীর

একটি সামান্য ঘটনা থেকে বোমাবাজি শুরু হয় ও তাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ।

এই গ্রামের লখাই পালের গাড়ি চালাতো কৃষ্ণ রুইদাস । দিন দুয়েক আগে ওই গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায় । এই জন্য লখাই পাল দায়ি করেন তার গাড়ির চালককে বলে জানা গিয়েছে । বুধবার এই নিয়ে লখাই পালের সঙ্গে কৃষ্ণ রুইদাসের কথা কাটাকাটি হয় । গ্রামে দুই পাড়াতে থাকেন দুজন । দুজনের মধ্যে এই বচসা রাতে দুই পাড়ার মধ্যে সংঘর্ষের রূপ নেয় ।

অভিযোগ, রাতে কৃষ্ণর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে লখাই পালের লোকজন ।
তারপর সংঘর্ষ শুরু হয়ে যায়। শুরু হয় বোমাবাজি । এই সময় একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা করে নিজের বাড়িতে ফিরছিলেন তপন রুইদাস । দুপক্ষের বোমাবাজির মধ্যে পড়ে মৃত্যু হয়েছে তার ।
রাতেই গ্রামে যায় পুলিশ । পুলিশের মতো গ্রামের লোকজন বলছেন যে সামান্য একটা ঘটনা যে এত বড় আকার নেবে ও একজনের মৃত্যু হবে তা কেউ বুঝতে পারেননি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+