ভোটের মুখে খড়গপুরে অস্ত্র সহ গ্রেফতার ১
খড়গপুর থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।
খড়গপুর থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার রাতে খড়গপুরের মন্দিরতলা এলাকায় একটি মুদির দোকানে পুলিস ও সিআইএসএফ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ সুব্রত বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে ৭.৬২ এমএম বোরের পিস্তল, ও দুই রাউন্ড গুলি।

আগেও পুলিসের খাতায় নাম ছিল ধৃতের। এর আগেও সুব্রত বিশ্বাস এর বিরুদ্ধে বেশ কিছু অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিস। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খড়গপুরে সামনেই উপনির্বাচন সেই কারনে নিরপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। অস্ত্র সহ কাউকে দেখা গেলেই পুলিস জেরা করেছে।












Click it and Unblock the Notifications