দাঁতনে পরকীয়ার জেরে যুবক খুনের অভিযোগ, শরীর ক্ষতবিক্ষত ধারাল অস্ত্রের আঘাতে

পশ্চিম মেদিনীপুরে দাঁতন থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ।

পশ্চিম মেদিনীপুরে দাঁতন থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ। ওড়িশার জলেশ্বর এলাকার বাসিন্দা অভিষেক ভুইয়া নামে বছর ৩৫-এর ওই যুবককে পরকীয়ার জেরে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। দাঁতন থানার পুলিশ জানিয়েছে এই ঘটনায় এক জনকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে।

দাঁতনে পরকীয়ার জেরে যুবক খুনের অভিযোগ, শরীর ক্ষতবিক্ষত ধারাল অস্ত্রের আঘাতে

পুলিশ সুত্রে খবর, দাঁতন থানার আলিকষা এলাকার দুড়িয়া গ্রামে একটি ধান ক্ষেত থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশে ধারাল অস্ত্রের আঘাত দেখতে পাওয়া গিয়েছে। সেখান থেকে ওড়িশার রেজিস্ট্রেশন করা একটি মোটর সাইকেলও পাওয়া গিয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জলেশ্বর থানার বলরামপুর এলাকা থেকে মোটর সাইকেলে করে প্রায় ৪০ কিলমিটার দূরের দুড়িয়া গ্রামে আসে চার জন। সেখানে ওই ফাঁকা জায়গায় তাদের নিজেদের মধ্যে বচসা হয় এবং রাতেই অভিষেককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। ওই যুবকও প্রতিরোধ করেন এবং তার জেরে এক জনের পায়ে আঘাত লাগায় সে পালাতে পারেনি। অন্য দুজন একটি মোটর সাইকেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে। জেরায় পুলিশ জানতে পেরেছে, যে তিন জন অভিষেককে নিয়ে আসে তাদের কারও এক জনের স্ত্রীর সঙ্গে অভিষেকের পরকীয়া সম্পর্ক ছিল এবং তার জেরেই তাকে এত দূর নিয়ে এসে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+