বাংলার গর্ব মমতা কর্মসূচিতে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল! এলাকায় 'বড়' কে, তা নিয়ে দুই নেতার দ্বন্দ্ব
বাংলার গর্ব মমতা কর্মসূচিতে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল! এলাকায় 'বড়' কে, তা নিয়ে দুই নেতার দ্বন্দ্ব
দিদিকে বলো কর্মসূচির দ্বিতীয় দফা হিসেবে সারা বাংলা জুড়ে শুরু হয়েছে বাংলার গর্ব মমতা। জায়গায় জায়গায় দেওয়া হয়েছে বড় বড় হোর্ডিং। যে কর্মসূচি পালন ঘিরে এত হৈচৈ, সেই কর্মসূচিকে ঘিরেই বিভেদ তৃণমূলে। যা একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে বর্ধমান ১ নম্বর ব্লকে।

জলযোগ যোগাযোগে গোলযোগ
বাংলার গর্ব মমতার একটি অংশ হল জলযোগে যোগাযোগ। যেখানে আমন্ত্রণ করা হচ্ছে সংবাদ মাধ্যমকে। আমন্ত্রিতদের তালিকায় গণ্যমান্য ব্যক্তিদেরও রাখা হচ্ছে। আমন্ত্রিতদের সামনে সরকারের সাফল্য তুলে ধরা হচ্ছে। আর অনুষ্ঠানের শেষে থাকছে জলযোগের ব্যবস্থা।

বর্ধমান ১ ব্লকে কর্মসূচি পালন নিয়ে বিরোধ
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসানের নেতৃত্বে জলযোগ যোগাযোগ পালন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজয়রামের একটি অনুষ্ঠান বাড়িতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। এই কর্মসূচি নিয়ে বিরোধ মূলত স্থানীয় বর্ধমান উত্তরে বিধায়ক নিশীথ মালিকের সঙ্গে। নিশীথ মালিক এই কর্মসূচিকে অবৈধ বলে দাবি করেছেন।

আলাদা করে কর্মসূচি বিধায়কেরও
সম্প্রতি সেখানে এই কর্মসূচি পালন করেছেন বর্ধমান উত্তরে বিধায়ক নিশীথ মালিকও। বুধবার তিনি বর্ধমান ২ ব্লকের হাটগোবিন্দপুরের তৃণমূল কার্যালয়ে এই কর্মসূচি পালন করেছেন। এব্যাপারে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসানের অভিযোগ সেখানে অনেককেই ডাকা হয়নি। পাশাপাশি জলযোগ কর্মসূচিতে প্রথমসারির সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ না জানানোর অভিযোগও তিনি করেছেন।

এলাকায় আরও এই ধরনের কর্মসূচি
বর্ধমান উত্তরে বিধায়ক নিশীথ মালিকের আপত্তি অগ্রাহ্য করে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী দিনে এলাকায় বাংলার গর্ব মমতা কর্মসূচি ব্যাপকভাবে পালন করা হবে।












Click it and Unblock the Notifications