বগটুই হত্যাকাণ্ডে গ্রেফতার রিটন শেখ, অগ্নিসংযোগে হাত ছিল অভিযুক্তের

বগটুই হত্যাকাণ্ডে গ্রেফতার রিটন শেখ, অগ্নিসংযোগে হাত ছিল অভিযুক্তের

বগটুই হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও একজন। রিটন শেখ নামেএক ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরদের দাবি এই রিটন শেখ ঘটনাস্থলে ছিল সেদিন। এবং আনারুল হোসেনের নির্দেশেই বগটুইয়ে বাড়ি গুলিতে আগুন লাগিয়েছিল তারা।

ফের গ্রেফতার

ফের গ্রেফতার

আবারও বগটুই কাণ্ডে একজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁর নাম রিটন শেখ। সিসিটিভি ফুটেজ দেখে রিটনকে চিহ্নিত করেছিলেন তদন্তকারীরা। ঘটনার দিন বগটুইয়ে উপস্থিত ছিল রিটন। আনারুলের নির্দেশেই বগটুয়ে অগ্নিসংযোগ ঘটনো হয়েছিল কিনা তা প্রমাণ করতে তৎপর সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় মুম্বই থেকে চারজনকে গ্রেফতার করেছে তারা। ঘটনার পরেই রামপুরহাট থেকে ট্রেন ধরে পালিেয় গিয়েছিল ওই চার অভিযুক্ত। কিন্তু এই ঘটনায় দুই অন্যতম অভিযুক্ত লালন শেখ এবং জাহাঙ্গিরকে এখনও গ্রেফতার করতে পারেনি তাঁরা।

বগটুই কাণ্ডের জেরায় মনোবিদের সাহায্য

বগটুই কাণ্ডের জেরায় মনোবিদের সাহায্য

বগটুই হত্যাকাণ্ডে জেরা করতে মনোবিদদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিবিআই। অভিযুক্তরা সত্যি বলছে না মিথ্যে বলছে। তদন্তের গতি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখবে এই মনোবিদরা। জেরার সময় অভিযুক্তদের মুখের প্রতিক্রিয়া দেখেই তাঁরা বলে দিতে পারবেন তাঁরা সঠিক কথা বলছেন কিনা। সেকারণে দিল্লি থেকে তিনজন মনোবিদকে নিয়ে আসা হয়েছে। তাঁরা জেরার সময় উপস্থিত থাকছেন সিবিআইয়ের সামনে।

আনারুেলর নির্দেশেই হত্যাকাণ্ড

আনারুেলর নির্দেশেই হত্যাকাণ্ড

আনারুল হোসেনকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার করে পুলিশ। তাঁকে সিবিআইয়ের হাতে তুেল দেওয়া হয়েছে। তদন্তকারীদের কাছে প্রথমে মুখ না খুললেও শেষে স্পষ্ট হয়ে গিেয়ছে আনারুেলর নির্দেশে বগটুই গ্রামে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই রামপুরহাট থানার আইসি, এসডিপিওকে জেরা করেছে সিবিআই। আনারুল কেন এই চক্রান্ত করেছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে। এর নেপথ্যে বড় কোনও মাথা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বড় চক্রান্তের অভিযোগ মমতার

বড় চক্রান্তের অভিযোগ মমতার

বগটুই হত্যাকাণ্ডের নেপথ্যে বড় চক্রান্ত রয়েেছ বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করে বাইরে থেকে লোক এনে এই ঘটনা ঘটানো হয়েছে। এদিকে রাজ্যের আইন প্রশাসন ঠিক নেই দাবি করে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছে বিজেপি। বগটুই কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি নেতারা। আনারুল হোসেনও এই ঘটনায় প্রথমে অনুব্রত মণ্ডলের নামই করেছিল।টাকার ভাগ অনুব্রত মণ্ডলও পেতেন বলে দাবি করেছিেলন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+