গ্রাম্য বিবাদ থেকে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'! মৃত্যু হল নিরীহ যুবকের
রায়নায় গ্রাম্য বিবাদকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। মৃত যুবকের নাম আনিসুর রহমান মল্লিক বলে জানা গিয়েছে।
রায়নায় গ্রাম্য বিবাদকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। মৃত যুবকের নাম আনিসুর রহমান মল্লিক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গোষ্ঠীদ্বন্দ্ব হলেও প্রাণ গিয়েছে নিরীহ যুবকের। অভিযুক্তরা অধরা। এবিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পূর্ব বর্ধমানের রায়নার বড় কয়রাপুর গ্রাম। সেখানে শনিবার রাতে তৃণমূলের দলীয় অফিসে বৈঠক চলছিল। সেই সময় বোমাবাজি হয় বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক নিয়ে প্রথমে দুপক্ষের বচসা শুরু হয়। এরপর সংঘর্ষে। এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে লক্ষ্য করে বোমাবাজি করে। বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় আনিসুর রহমান মল্লিক নামে এক যুবক। বাড়ি থেকে বেরিয়ে ওষুধ আনতে যাওয়ার সময় বোমার আঘাত লাগে। পরিবারের তরফে জানানো হয়েছে, মৃত আনিসুর কোনও রাজনৈতিকদলের সঙ্গে যুক্ত ছিল না।
এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।












Click it and Unblock the Notifications