রাজ্যসভার নির্বাচনে ১ টি আসনের জন্য বাম, কংগ্রেসের জল্পনায় উঠে আসছে যেসব নেতাদের নাম

একটি আসনে বাম ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে, সেই প্রার্থী জিততে পারেন। সেই ১ টি আসনে প্রার্থী কারা কারা তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বিষয়টি নিয়ে বাম ও কংগ্রেসের আলোচনার পরেই তা চূড়ান্ত করা হবে।

মিনি বিধানসভা নির্বাচনের উত্তাপের মধ্যেই ভোট হতে চলেছে রাজ্যসভার। আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ থেকে ৫ জনের নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে। ওই পাঁচটি আসনেই নির্বাচন হবে। যার মধ্যে ৪ টি আসনে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত। অপর আসনে বাম ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে, সেই প্রার্থী জিততে পারেন। সেই ১ টি আসনে প্রার্থী কারা কারা তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বিষয়টি নিয়ে বাম ও কংগ্রেসের আলোচনার পরেই তা চূড়ান্ত করা হবে।

এপ্রিলে মেয়াদ শেষ হচ্ছে যাঁদের

এপ্রিলে মেয়াদ শেষ হচ্ছে যাঁদের

এপ্রিলে সারা দেশে ৫৫ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। এই আসনগুলির মধ্যে বিজেপির হাতে রয়েছে ১৮ টি এবং কংগ্রেসের হাতে রয়েছে ১১ টি আসন। পশ্চিমবঙ্গ থেকে সেই তালিকায় রয়েছেন মনীশ গুপ্ত, কেডি সিং, আহমেদ হাসান, যোগেন চৌধুরী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখনও নির্বাচনী বিজ্ঞপ্তি জারি না হলেও, দিন কয়েকের মধ্যে তা জারি হয়ে যেতে পারে।

পঞ্চম আসনে প্রার্থী নিয়ে জল্পনা

পঞ্চম আসনে প্রার্থী নিয়ে জল্পনা

বিধানসভায় শক্তির নিরিখে তৃণমূল তাদের চার প্রার্থীকে নিশ্চিতভাবে জিতিয়ে আনতে পারবে। আর যদি বাম ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়, তাহলে তাদের প্রার্থী পঞ্চম আসনে জয়ী হতে পারেন। তবে ওই আসনে সিপিএম-এর নিজেদের প্রার্থী থাকবে, নাকি বাম-কংগ্রেসের মিলিত প্রার্থী থাকবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বাম কংগ্রেস জোট হতে প্রার্থীর নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোমেন মিত্র এবং সূর্যকান্ত মিশ্র।

পঞ্চম আসনে সিপিএম-এর ৩ নাম নিয়ে জল্পনা

পঞ্চম আসনে সিপিএম-এর ৩ নাম নিয়ে জল্পনা

পঞ্চম আসনটিতে সিপিএম-এর তিন নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। যার প্রথমেই রয়েছেন, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। যাঁকে গতবারেই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠানোর চেষ্টা হয়েছিল। শেষ পর্যন্ত বাম কংগ্রেসের জোট ভেস্তে কংগ্রেস প্রার্থী রাজ্যসভায় যান।

এছাড়াই যে দুটি নাম উঠে আসছে, তাঁরা হলেন মহম্মদ সেলিম এবং প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত। ২০১৪ সালে যখন সিপিএম-এর তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় প্রার্থী করা হয়, সেই সময় তৎকালীন সিপিএম নেতা তথা বর্তমানে তৃণমূলের মন্ত্রিসভায় থাকা রেজ্জাক মোল্লা ঋতব্রতর নাম নিয়ে বিরোধিতা করেছিলেন। কেন অসীম দাশগুপ্ত নন, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার মৃদুভাবেই অসীম দাসগুপ্তের নাম উঠে আসছে আলোচনায়।

অরাজনৈতিক মুখ নিয়েও জল্পনা

অরাজনৈতিক মুখ নিয়েও জল্পনা

আপাতত জল্পনায় উঠে এসেছে দুজন অরাজনৈতিক ব্যক্তির নামও। এঁদের একজন হলেন, বিকাশ ভট্টাচার্য এবং অপরজন হলেন প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি।

দুবার বাম-কংগ্রেসের সমঝোতা ভেস্তে গিয়েছিল

দুবার বাম-কংগ্রেসের সমঝোতা ভেস্তে গিয়েছিল

সাম্প্রতিক অতীতে রাজ্যসভার নির্বাচনে দুবার বাম-কংগ্রেসের সমঝোতা ভেস্তে গিয়েছিল। একবার প্রদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বিকাশ ভট্টাচার্য আর অপর বার অভিষেক মনুসিংভির বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন রবীন দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+