ফের বাজি কারখানায় বিস্ফোরণ, বিস্তারিত দেখুন

চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত এক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কারখানার মালিকসহ একাধিক কর্মী। ঘটনায় পুলিশকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা

ফের বাজি কারখানায় বিস্ফোরণ। এবার চম্পাহাটিতে।
বিস্ফোরণ মারা গিয়েছেন বাজি কারখানার মালিকের ভাই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মালিকসহ কারখানার একাধিক কর্মী।

ফের বাজি কারখানায় বিস্ফোরণ

শুক্রবার সকালের দিকে ঘটনাটি ঘটে চম্পাহাটিতে। হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান মালিক প্রদীপ মণ্ডলের ভাই অশোক মণ্ডল। কারখানার মালিক প্রদীপ মণ্ডলসহ একাধিকা কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ।

ফের বাজি কারখানায় বিস্ফোরণ

বেআইনিভাবে ব্যবসা চালানোর অভিযোগে এর আগেও গ্রেফতার করেছেন কারখানার মালিক প্রদীপ মণ্ডল। ছাড়া পেয়ে ফের ব্যবসা চালিয়ে যেতে থাকেন। কারখানাটি বৈধ কিনা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঘটনায় পুলিশকেই দায়ী করছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+