কাকার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ কিশোরী, অপহরণের অভিযোগ

কাকার বাড়ি বেড়াতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল এক কিশোরী। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ওই কিশোরীকে অপহরণের অভিযোগ ওঠে।

আলিপুরদুয়ার, ১১ নভেম্বর : কাকার বাড়ি বেড়াতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল এক কিশোরী। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ওই কিশোরীকে অপহরণের অভিযোগ ওঠে। আর এই অভিযোগের জেরে আলিপুরদুয়ারের মাঝেরডাবড়ি এলাকা উত্তপ্ত হয়ে উঠল। অভিযুক্তের পরিবারের সদস্যদের আটকে রেখে বিক্ষোভ দেখায় অপহৃতের পরিবার ও স্থানীয়রা।

নরেন্দ্র শা নামে ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বছর ১৪-র ওই কিশোরী কোচবিহারের বাসিন্দা। ছটপুজোয় মাঝেরডাবড়িতে কাকার বাড়িতে বেড়াতে এসেছিল সে। এখানে এসে নরেন্দ্র শা নামে ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবক আবার বিবাহিত। বধূ নির্যাতনে অভিযুক্ত। বুধবার নরেনের সঙ্গেই শেষবার দেখা গিয়েছিল ওই কিশোরীকে। তারপর থেকেই নিখোঁজ সে। এই ঘটনার তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

কাকার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ কিশোরী, অপহরণের অভিযোগ

কিশোরীর পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। ওই সংগঠনই পুলিশের সঙ্গে কথ বলে কিশোরীকে উদ্ধারের উদ্যোগ নিয়েছে। অপহৃত কিশোরীর বাবা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তাঁর মেয়েকে যত শীঘ্রই উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়ার।

পুলিশ প্রথমে এই অপহরণের ঘটনা অস্বীকার করলেও পরে তৎপর হয়েছে কিশোরীটিকে উদ্ধারের জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনটির অভিযোগ, জেলা থেকে অল্পবয়সি মেয়েরা পাচার হয়ে যাচ্ছে। দিন দিন এই জেলায় নারীপাচারের ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনের উচিত হাত গুটিয়ে বসে না থেকে, দ্রুত ব্যবস্থা নেওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+