ঝাড়ু দেওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসায় খুন যুবক
ঝাড়ু দেওয়া নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। বীরভূম জেলার মুরারই থানার বলরামপুর গ্রামের ঘটনা।
ঝাড়ু দেওয়া নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। বীরভূম জেলার মুরারই থানার বলরামপুর গ্রামের ঘটনা।

পুলিশ জানিয়েছে যে মৃতের নাম মৈমর সেখ। অভিযুক্ত প্রতিবেশী পলাতক। এই খুনের ঘটনার তদন্ত এবং অভিযুক্তর খোঁজ চলছে বলে জানিয়েছে মুরারই থানার পুলিশ।
জানা গিয়েছে যে, মৈমর এদিন সকালে তার বাড়ির সামনের জায়গা ঝাঁট দিয়ে পরিষ্কার করছিলেন। সেই সময় ঝাড়ু দেওয়া নিয়ে প্রতিবেশীর সাথে তার বচসা শুরু হয়। তখন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এর জেরে মৃত্যু হয়েছে মৈমরের। এই ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কী না তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

Click it and Unblock the Notifications