বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! অর্জুন গড়ে মৃত ১, আহত ২

এদিনও সকাল থেকে পরিস্থিতি থমথমে ভাটপাড়া। বিভিন্ন জায়গায় চলছে আধাসেনার রুটমার্চ। অন্যদিকে মঙ্গলবার রাতে বোমা বিস্ফোরণে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এদিনও সকাল থেকে পরিস্থিতি থমথমে ভাটপাড়া। বিভিন্ন জায়গায় চলছে আধাসেনার রুটমার্চ। অন্যদিকে মঙ্গলবার রাতে বোমা বিস্ফোরণে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও দুজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা তৈরির মশলা উদ্ধার করেছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

অর্জুন সিং-এর দাবি

অর্জুন সিং-এর দাবি

অর্জুন সিং সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, বোমা বাঁধতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী তিনি আরও বলেছেন, দুটি দেহই সাগর দত্ত হাসপাতালে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসেছে তৃণমূল। তৃণমূল অভিযোগ অস্বীকার করে, বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছে।

ছন্দে ফিরছে ভাটপাড়া

ছন্দে ফিরছে ভাটপাড়া

রবিবার যে সংঘর্ষ শুরু হয়েছিল, সেই সংঘর্ষ চলে সোম ও মঙ্গলবার ধরে। পরে মঙ্গলবার বিকেলে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। জায়গায় জায়গায় চলছে আধা সামরিক বাহিনীর রুট মার্চ। গত দুদিনের তুলনায় এদিন সকাল থেকে কিছুটা হলেও ছন্দে ফিরেছে ভাটপাড়া। সকাল থেকে খুলেছে দোকানপাট।

ভাটপাড়া নিয়ে জেলাশাসকের কাছে সিপিএম

তৃণমূল ও বিজেপির দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ করে ব্যবস্থা গ্রহণের দাবি, জেলাশাসকের কাছে ডেপুটেশন সিপিএম-এর। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুজন চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+