মেয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু
মেয়ের বিয়ে হবে এই বৈশাখে। তার জন্য কার্ড হাতে পরিচিতদের নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন মদন দুলে। এক পরিচিতর বাড়িতে নিমন্ত্রণ সেরে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
মেয়ের বিয়ে হবে এই বৈশাখে। তার জন্য কার্ড হাতে পরিচিতদের নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন মদন দুলে। এক পরিচিতর বাড়িতে নিমন্ত্রণ সেরে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মদন দুলে (৫০)।

ঘটনাটি বৃহস্পতিবার রাতে তারকেশ্বর থানা এলাকার বিষ্ণুবাটি এলাকায় ঘটেছে। গণেশ মন্ডলকে বাইকে চাপিয়ে মদন দুলে রাত ১১টা নাগাদ চাপাডাঙ্গা থেকে ফিরছিলেন। সেইসময়ই উল্টোদিক থেকে আসা এক ট্রাক মুখোমুখি ধাক্কা মারে বাইকে।
ঘটনাস্থলেই মদনবাবুর মৃত্যু হয়। আর এক বাইক আরোহী গণেশের চোট লেগেছে। তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর মদন দুলের বাড়ি ধনেখালি এলাকার চৌতারা গ্রামে। কয়েকদিন পরেই তার মেয়ের বিয়ে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications