সোনামুখী জঙ্গলে উদ্ধার পচাগলা দেহ, স্ত্রী নাকি পুরুষ তা নিয়ে ধন্দে পুলিশ
ঝাড়গ্রাম জেলার জামবনির সোনামুখী জঙ্গলে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির পচা দেহ। তার শরীর এমন ভাবে পচে গেছে যে তাকে চেনা যাচ্ছে না। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে দেহটি কোন পুরুষের।
ঝাড়গ্রাম জেলার জামবনির সোনামুখী জঙ্গলে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির পচা দেহ। তার শরীর এমন ভাবে পচে গেছে যে তাকে চেনা যাচ্ছে না।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে দেহটি কোন পুরুষের। তাকে অন্য কোনও জায়গায় খুন করে মৃতদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়। মৃতদেহ কার তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এদিন ওই জঙ্গলে গিয়েছিল এলাকার লোকজন। তারা পচাগলা মৃতদেহ দেখে পুলিশ কে খবর দেয়। তারপর এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকায় এক ব্যক্তির মুন্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ। রেল লাইনের ধারে এই মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে কী করে তার মৃত্যু হয়েছে, এটা খুন না অন্য কিছু তা জানতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।












Click it and Unblock the Notifications