তীব্র গরমে রাজ্যে প্রথম মৃত্যু, সানস্ট্রোকে মারা গেলেন ক্যানিংয়ের এক বৃদ্ধা

তীব্র গরমে রাজ্যে প্রথম মৃত্যু, সানস্ট্রোকে মারা গেলেন ক্যানিংয়ের এক বৃদ্ধা

গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহ চলছে রাজ্যে। সেই তীব্র দহনে সানস্ট্রোকে মারা গেলেন ক্যানিংয়ের এক বৃদ্ধা। তীব্র গরমেই মারা গিয়েছেন তিনি। এমনই জানিয়েছেন চিকিৎসকরা। এই প্রথম রাজ্যে প্রবল গরমে মারা গেলেন কেউ। আপাতত গরম থেকে রেহাইয়ের কোনও বার্তা শোনাচ্ছে না হাওয়া অফিস।

গরমে মৃত্যু

গরমে মৃত্যু

তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। প্রায় সব জেলাতেই চলছে তাপ প্রবাহ। আবহাওয়া দফতর এই গরম থেকে রেহাই পাওয়ার কোনও আশা দেখাতে পারেনি। তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে সাধারণ মানুষকে দুপুরে ঘরের ভেতরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও প্রাণ রক্ষা করা গেল না। প্রবল গরমে সানস্ট্রোকে মারা গেলেন ক্যানিংয়ের এক বৃদ্ধা। মৃত বৃদ্ধার নাম চপলা গায়েন। বয়স ৭০ বছর। ক্যানিং থানার
ইটখোলা গ্রামের বাসিন্দা তিনি। অবসর প্রাপ্ত নার্স তিনি। বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন িতনি। যাওয়ার পথেই অসুস্থ বোধ করেন সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যান তিনি। কিন্তু বাড়িতে পৌঁেছই মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। সানস্ট্রোকেই তিনি মারা গিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য সতর্কতা জারি

স্বাস্থ্য সতর্কতা জারি

প্রবল গরম পড়েেছ রাজ্যে। এর আগে এপ্রিল মাসে কখনও এতটা তীব্র গরম পড়েনি। তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সাবধােন এবং নিরাপদে থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার। একাধিক গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যতটা সম্ভব দুপুরে বাইরে বেরোনো এড়িয়ে চলতে হবে। প্রচুর পরিমানে জল এবং ওআরএস খেতে হবে। যাতে শরীরে ঠান্ডা থাকে। বাইরে বেরোলে ছাতা, টুপি সঙ্গে রাখতে হবে। সঙ্গে জলের বোতল রাখা অবশ্য জরুরি। সেই সঙ্গে হালকা রঙের সুতির পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

এগিয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি

এগিয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি

প্রবল গরমে স্কুল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। সেকারণে গরমের ছুটি এগিয়ে এনে ২ তারিখ করা হয়েছে। অর্থাৎ সোমবার থেকেই রাজ্য সরকারি স্কুল গুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। শিক্ষা দফতরের থেকে ঘোষণা করা হয়েছে ছুটির কথা। অনেক বেসরকারি স্কুল অবশ্য গরমের ছুটি না দিয়ে স্কুলের সময় কমিয়ে দিয়েছে। অনেক স্কল আবার অনলাইনে ক্লাস নিতে শুরু করেছে।

রবিবার থেকে আবহাওয়া বদল

রবিবার থেকে আবহাওয়া বদল

এদিকে আলিপুর আবহাওয়া দফতর রবিবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে। রবিবার বেশ কিছু জেলাতে কালাবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামিকাল শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। রবিবার শহরে বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এতে কিছুটা হলেও গরম থেকে রেহাই মিলবে। এদিকে আবার গরমের মধ্যে রাজ্যে কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। জেলায় জেলায় গরমের মধ্যে লোডশেডিং শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+