বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার ডালা মোর এলাকায়।

মৃত ওই ব্যক্তির নাম রামানন্দ সিংহ বলে জানিয়েছে পুলিশ। ৫৬ ওই ব্যক্তির বাড়ি চাকুলিয়া থানার ডালা এলাকায় বলে জানানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে গরু বাধার জন্য মাঠে যান রামানন্দ। বাড়ি ফেরার সময় চাকুলিয়ার দিক থেকে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনায় গুরুতর আহত হয় রামানন্দ সিংহ-কে উদ্ধার করে প্রথমে চাকুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications