আসানসোলে উদ্ধার ১ কোটি টাকা! গ্রেফতার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের আপ্ত সহায়ক
এক কোটি টাকা-সহ আসানসোল থেকে গ্রেফতার দুই। গ্রেফতার হওয়াদের মধ্যে লক্ষ্মীকান্ত শ দাবি করেছেন, টাকা পাঠানো হয়েছিল বিজেপির তরফে।
এক কোটি টাকা-সহ আসানসোল থেকে গ্রেফতার দুই। গ্রেফতার হওয়াদের মধ্যে লক্ষ্মীকান্ত শ দাবি করেছেন, টাকা পাঠানো হয়েছিল বিজেপির তরফে। শেষ দফার নির্বাচনে কলকাতায় ব্যবহারের জন্য। এমনটাই দাবি করেছে পুলিশ। অপর ব্যক্তি গৌতম চট্টোপাধ্যায় উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আসানসোল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলেই সূত্রে মারফত খবর পান দিল্লি থেকে আসানসোলে আসছেন কিছু ব্যক্তি। তাঁদের কাছে নগদ টাকা রয়েছে। এই তথ্যের ওপর ভিত্তি করেই, রবিবার বিকেলে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবা শুরু করা হয়। যাদের কাছে নীল রঙের বড় একটি ব্যাগ ছিল। এরপর ওই ব্যাগ তল্লাশি করে এক কোটি টাকা পাওয়া যায়।
গৌতম চট্টোপাধ্যায় দিলীপ ঘোষের আপ্ত সহায়ক বলে জানা গিয়েছে। অন্যদিকে, বিজেপির তরফে অভিযোগ গোটা ঘটনাটাই তৃণমূলের চক্রান্ত। দিলীপ ঘোষ অবশ্য গৌতম চট্টোপাধ্যায়কে নিজের আপ্ত সহায়ক মানতে অস্বীকার করেছেন।
এদিন সকালে দুই অভিযুক্ত আসানসোল জিআরপির হেফাজত থেকে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে।












Click it and Unblock the Notifications