Mamata Banerjee: বাম আমলে বিশাল দুর্নীতি, এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর
বাম আমলে রেশন দুর্নীতি লাগামছাড়া পর্যায়ে ছিল। তৃণমূল কংগ্রেস এই বক্তব্য আগেই প্রচার করেছে। এবার সেই বক্তব্য উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তাঁর মন্ত্রিসভার অত্যন্ত প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক হেফাজতে রয়েছেন। জ্যোতিপ্রিয় ইস্যুতে মুখ্যমন্ত্রী রীতিমতো মেজাজ হারাচ্ছেন।
২০১১ সালে সিপিএমকে সরিয়ে তৃণমূল কংগ্রেস সরকারে এসেছে। প্রথম দুবারের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি তার দফতর বদল হয়। তিনি এখন রাজ্যের বনমন্ত্রী রয়েছেন। তবে রাজ্যের রেশন বন্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক ইডি হেফাজতে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাম আমলে রেশন দুর্নীতি ভয়ানক আকারে হয়েছে। তাঁর সরকার বাম আমলের এক কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছিল।

তৃণমূল জমানাতে আড়াই কোটি রেশন কার্ড বাতিল হয়েছে। আধার সংযোগ হওয়ার সময় এই কার্ডগুলি বাতিল হয়। তদন্তে উঠে আসছে এইসব ভুয়ো কার্ডে রেশন তোলা হত। রেশন দুর্নীতি ঠিক কতটা গভীর? সেই আন্দাজ এখনও পাওয়া যাচ্ছে না। তবে জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে মুখ্যমন্ত্রী যে পাশে থাকছেন, তা এককথায় পরিষ্কার।
মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের আশঙ্কা তিনি করেন। সেদিন মধ্যরাতের পর মন্ত্রীকে গ্রেফতার করা হয়। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রেশন বন্টন দুর্নীতি ইস্যুতে রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। বাম আমলে বিশাল দুর্নীতি হয়েছে। এই বক্তব্য মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, যখন ক্ষমতায় আসি এক কোটি ভুয়ো রেশন কার্ড রাজ্যে ছিল। বেশন তুলে সেই রেশন বাইরে বিক্রি করে দেওয়া হত। অনেক দালাল সেই রেশন বিক্রি করত। এই এক কোটি রেশন কার্ড বাতিল করতেই তৃণমূল সরকারের সাত আট বছর সময় লেগেছে। রেশন ডিলারের লাইসেন্স বাতিল করার ইচ্ছা প্রকাশ করেছিল সরকার। কিন্তু শেষপর্যন্ত সেইসব করা হয়নি।
জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। প্রমাণ না হওয়ার আগেই তাকে ধরে রাখা হল। তার পরিবারের অন্যান্যদের কথা চিন্তা করা হল না। একথাও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর পাশেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একথা পরিষ্কার।












Click it and Unblock the Notifications