মালদহে মহরমের অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা! এক শিশুর মৃত্যু
সোমবার রাতে মালদার মানিকচক থানার নূরপুর দক্ষিণপাড়া গ্রামে নির্মীয়মান বাড়ির ছাদের একাংশ ভেঙে পরে মৃত্যু হল এক শিশুর।
সোমবার রাতে মালদার মানিকচক থানার নূরপুর দক্ষিণপাড়া গ্রামে নির্মীয়মান বাড়ির ছাদের একাংশ ভেঙে পরে মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম আরও তিন জন শিশু ও এক মহিলা। মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। গুরুতর জখমদের মালদা মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম রমজান শেখ(১২)। বাবার নাম তুফান শেখ। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার শামকা গ্রামের বাসিন্দা। মহরম উপলক্ষে মানিকচকের নূরপুর গ্রামের দক্ষিণপাড়ায় এক আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়েছিল রমজান। ঐদিন দুর্ঘটনায় জখম হয় তিনজন, তানবির শেখ(২),আন্নু খাতুন(৬),সাহাজাত হোসেন(৭) ও সুখতারা বিবি(২৫)। প্রত্যেকে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারেও গ্রামে মহরমের অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠান দেখার জন্য বেশ কিছু শিশু সহ বেশ কয়েকজন একটি নির্মীয়মান বাড়ির ওপর ওঠে। সেই সময় হঠাৎই ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ির একাংশ। সেখান থেকে পড়ে গুরুতর জখম হয় পাঁচ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রত্যেককে মালদা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই এক শিশুর মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications