দিনহাটায় তৃণমূল বিজেপি সংঘর্ষ! এক ব্যবসায়ী আহত

দিনহাটা ১ নম্বর ব্লকে পেটলা বাজারে বিজেপি ও তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জেরে এক ব্যবসায়ী আহত।

দিনহাটা ১ নম্বর ব্লকে পেটলা বাজারে বিজেপি ও তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জেরে এক ব্যবসায়ী আহত। ওই ব্যবসায়ীর হাতে ধারালো অস্ত্রের দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।

দিনহাটায় তৃণমূল বিজেপি সংঘর্ষ! এক ব্যবসায়ী আহত

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রবিবার রাত থেকেই পেটলা বাজারে বিজেপি সন্ত্রাস করছিল। পেটলাবাজারের এক ব্যবসায়ীর স্ত্রী রফিকা আহমেদ জানান, তাঁর স্বামী রুবেল আহমেদ এবং আরও এক জন ব্যবসায়ী পেটলা বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিজেপির লোকজন পেটলা বাজারে ব্যবসায়ীদের দোকানে ভাঙচুর চালায়।

[দিনের বাছাই করা সেরা ছবিগুলি দেখুন একঝলকে]

সেই সময় রুবেল আহমেদ বাধা দিতে গেলে বিজেপির লোকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে কোপ মারে। পরে রাত ১২ টার দিকে রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। পরে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভের তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+