স্টোনম্যানের কায়দায় কিশোর খুন শিলিগুড়িতে, চাঞ্চল্য

শিলিগুড়ি, ১২ অক্টোবর : শিলিগুড়িতে স্টোনম্যান হানা! পাথর দিয়ে মাথা থেঁতলে এক কিশোরকে খুন করল দুষ্কৃতীরা। বুধবার তার মৃতদেহ উদ্ধারের পর এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ভক্তিনগর থানার তিনবাত্তি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম আনোয়ার আলম।

শিলিগুড়িতে মায়ের সঙ্গে থাকত আনোয়ার। তার বাবা নেই। টোটো চালিয়ে সংসার খরচের টাকা জোগাড় করত সে। এদিন সকালে স্থানীয়রা তিনবাত্তির কাছে তিস্তা ব্যারেজ সংলগ্ন ঝোপের মধ্যে ওই কিশোরের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভক্তনগর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

স্টোনম্যানের কায়দায় কিশোর খুন শিলিগুড়িতে, চাঞ্চল্য

গতরাত থেকেই সে নিখোঁজ ছিল। বন্ধুদের সঙ্গে সে বেরিয়েছিল। কিন্তু রাতভর ফিরে আসেনি। কী কারণে তাকে খুন করা হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, মৃতদেহ থেকে খানিকটা দূরে ঝোপের মধ্যেই একটি বড় রক্তমাখা পাথর ও বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই পাথর দিয়েই খুন করা হয়েছে আনোয়ারকে। এদিকে, মৃতের মা জানান, গতকাল সন্ধ্যায় মহরমের মহড়ার প্রস্তুতি সেরেই বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল আনোয়ার। বন্ধুদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+