ভাটপাড়ার মতো অগ্নিগর্ভ পরিস্থিতি হুগলির গুড়াপে! পুলিশের গুলিতে আহত বিজেপি কর্মী

ভাটপাড়ার মতো পরিস্থিতি গুড়াপে। সূত্রের খবর অনুযায়ী, প্রথমে এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়।

ভাটপাড়ার মতো পরিস্থিতি হুগলির গুড়াপে। সূত্রের খবর অনুযায়ী, প্রথমে এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়। এরপর পুলিশের গুলিতে এক বিজেপি কর্মী আহত হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আহত বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও, স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি, ঘটনায় দলের কোনও সম্পর্ক নেই। পুলিশের দুটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ উঠেছে।

ভাটপাড়ার মতো পরিস্থিতি গুড়াপে! পুলিশের গুলিতে আহত বিজেপি কর্মী

এবার উত্তপ্ত হুগলির গুড়াপ। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা। এরইমধ্যে পুলিশের গুলিতে আহত হন এক বিজেপি কর্মী। সূত্রের খবর অনুযায়ী, জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অসাবধানবশত গুলি বেরিয়ে আহত হয়েছেন ওই বিজেপি কর্মী। পুলিশের রিভলবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধনেখালি ব্লকের জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়।

এদিন এই ঘটনার প্রতিবাদে গুড়াপ থানা ঘেরাও করেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, জয় শ্রীরাম ধ্বনিতে গণ্ডগোলের সূত্রপাত। বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলেও অভিযোগ। স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+