এটিএম কেটে টাকা লুঠ, জলপাইগুড়িতে গ্রেফতার ১
এটিএম কেটে টাকা লুঠ, জলপাইগুড়িতে গ্রেফতার ১
জলপাইগুড়ির বেগুনটারি মোড়ে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে টাকা লুট করার ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মনোজ কুমার পাসোয়ান বলে কোতোয়ালি থানার পুলিশের তরফে জানানো হয়েছে।

ব্যাঙ্ক সুত্রে জানা গিয়েছে, প্রায় ১৬ লক্ষ টাকা ওই এটিএম মেশিনে ছিল। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে টাকা লুঠ করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এক ঘণ্টার মধ্যে দুটি মেশিন কেটে টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ওই কাউন্টারে থাকা ব্যাঙ্কের সি সি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় দুষ্কৃতীরা। সেই ফুটেজ পাওয়া যায়নি দাবি পুলিশের। ঘটনা জড়িত দুষ্কৃতীদের ধরতে বিহারে যায় কোতোয়ালি থানায় পুলিশের একটি দল। সেখান থেকেই মনোজকে গ্রেফতার করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
যদিও শহরে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বাসিন্দারা। কয়েক বছর খানেক আগে শহরে ৭৩ মোড়ে একই রকম ভাবে এটিএম মেশিন থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। সেই টাকা কিংবা মূল অভিযুক্তকে এখন পুলিশ ধরতে পারেনি। এর পরেও কালিয়াগঞ্জে গ্যাস কাটার দিয়ে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম মেশিন কেটে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।












Click it and Unblock the Notifications