কল্যাণীর গয়েশপুরে গণপিটুনিতে মৃত্যু এক দুষ্কৃতীর
নদীয়া জেলার কল্যাণীর গয়েশপুর এলাকায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক দুষ্কৃতীর। আহত হয়েছে এক জন।
নদীয়া জেলার কল্যাণীর গয়েশপুর এলাকায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক দুষ্কৃতীর। আহত হয়েছে এক জন। এই গণপিটুনির ঘটনায় তিন জনকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে বলে জানান রানাঘাট পুলিশ জেলার সুপার ভি এসআর অনন্তনাগ।

জানা গিয়েছে, গয়েশপুর এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিল কয়েকজন। সেই সময় মোটর সাইকেলে করে জনা পাঁচেক ব্যক্তি এসে তাদের কাছে যা আছে তাই দিয়ে দিতে বলে। দাঁড়িয়ে থাকা লোকজন বাধা দিলে দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে ভয় দেখায়। সেই সময় ওই যুবকেরা দুষ্কৃতীদের তাড়া করে।
কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় দুজন। অভিযোগ, তাদের গণপিটুনি দেয় উন্মত্ত জনতা। তার জেরে মৃত্যু হয় জনক সরকার নামের এক দুষ্কৃতীর। তার বাড়ি রানাঘাট এলাকার হবিবপুরে। আহত হয়েছে চাকদার মিলন মৈত্র। মিলনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications