কেন ফের কন্যাসন্তান! দেড় মাসের শিশুকে হত্যার অভিযোগ
দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ায় দেড় মাসের ওই শিশুকে খুন করার অভিযোগ উঠেছে তার বাবা ও দাদু ঠাকুমার বিরুদ্ধে।
দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ায় দেড় মাসের ওই শিশুকে খুন করার অভিযোগ উঠেছে তার বাবা ও দাদু ঠাকুমার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে এই শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে, এই শিশু কন্যার বাবা, দাদু , ঠাকুমা সহ মোট চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার সুপার বৈভব তেওয়ারি। পুলিশ জানিয়েছে এই ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ থানার মৌসুনির কুসুমতলা গ্রামে।
মৌসুনির বালিয়াড়ার কাকলীর সাথে বিয়ে হয় কুসুমতলার বিদ্যাধরের। তাদের একটি কন্যা সন্তান হওয়ায় পর থেকে কাকলীর ওপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।
দ্বিতীয় সন্তান ও কন্যা হওয়ায় তার ওপর অত্যাচার বেড়ে যায় বলে অভিযোগ। সোমবার রাতে যখন কাকলী মেয়েদের নিয়ে ঘুমিয়ে ছিলেন সেই সময় বিদ্যাধর এই কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications