কোন পথে 'ঘূর্ণিঝড় রেমাল'? কেমন থাকতে চলেছে পঞ্চম দফার ভোটের দিনের বাংলার আবহাওয়া, একনজরে
উনিশ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর-সহ নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়তে চলেছে। নির্ধারিত সময়ের বাইশে মেয়ের তিন দিন আগে ঢুকে পড়ছে বর্ষা। ভারতের মৌসম ভবনের পূর্বাভাস কেরলেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২২ মে বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম শুক্রবার ২৪ মে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ভারতের মৌসুম ভবন এখনই ঘূর্ণিঝড় সম্পর্কে এর বেশি কিছু বলতে নারাজ।

তবে গরম অস্বস্তি চলবে শনি ও রবিবার। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি বেশি থাকবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তি।
- বাংলার আবহাওয়া
শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
রবিবার গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলায় ।
- সোমবার থেকে আবহাওয়ায় পরিবর্তন
সোমবার থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
মঙ্গলবারেও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে।
বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির প্রভাব কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- কেমন থাকবে ভোটের দিনে আবহাওয়া
ভোটের দিন অর্থাৎ সোমবার হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম অস্বস্তি হতে পারে। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications