ভোটে জেতার পর লক্ষীবারেই মুখোমুখি মোদী-মমতা, অক্সিজেন-ভ্যাকসিন নিয়ে আলোচনার সম্ভাবনা

গোটা দেশেই বাড়ছে করোনার সংক্রমণ। প্রত্যেকদিন প্রায় গোটা দেশে ৪ লক্ষ্যের কাছে মানুষ আক্রান্ত হচ্ছেন। কার্যত একই ছবি এই রাজ্যেও। এখানে সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী। যা নিয়ে উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

গোটা দেশেই বাড়ছে করোনার সংক্রমণ। প্রত্যেকদিন প্রায় গোটা দেশে ৪ লক্ষ্যের কাছে মানুষ আক্রান্ত হচ্ছেন। কার্যত একই ছবি এই রাজ্যেও।

এখানে সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী। যা নিয়ে উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

ভোটে জেতার পর লক্ষীবারেই মুখোমুখি মোদী-মমতা

এই অবস্থায় মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই মুখোমুখি হচ্ছেন দুজন। বিপুল ভোটে জয়ের পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ভারচুয়ালি এই বৈঠক হবে। তাতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের তরফে উপস্থিত থাকতে পারেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবও বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে নবান্ন সূত্রের খবর। এর আগে বৃহস্পতিবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ৯ জেলার জেলাশাসকদের বৈঠকে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়।

এভাবে মমতাকে এড়িয়ে অয় জেলার জেলাশাসকদের সগে বৈঠক কার্যত যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত বলে দাবি করে তৃণমূল। মমতাকে এড়িয়ে এই বৈঠকে জেলাশাসকরা থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এই অবস্থায় বুধবার নবান্নের তরফে জানানো হয়েছে যে মোদীর ডাকা এই বৈঠকে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের জন্য আরও টিকা এবং অক্সিজেন সরবরাহের দাবি করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের কোভিড পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, সবটাই তুলে ধরা হতে পারে প্রধানমন্ত্রীর সামনে।

উল্লেখ্য অক্সিজেনের দাবিতে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বদ্যপাধ্যায়। শুধু তাই নয়, ভ্যাকসিন চেয়েও একের পর এক চিঠি গিয়েছে পিএমওতে। ভ্যাকসিনের কারখানা করতে চাইলে বাংলা তা দিতে প্রস্তুত বলেও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জানান মমতা।

বৃহস্পতিবার মোদী-মমতার সাক্ষাৎ হলে এই বিষয়গুলি আলোচনাতে উঠে আসতে পারে বলে খবর। উল্লেখ্য, বিপুল ভোটে জয়ের পরেই মমতা বদ্যপাধ্যায় সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। এই অবস্থায় এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ফলে এই বৈঠক শেষে কি সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়েই রাজনৈতিকমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+