সিঙ্গুর বিলের দশ বছর পূর্তিতে কেন্দ্রকে খোঁচা মমতার
সিঙ্গুর বিলের দশ বছর পূর্তিতে কেন্দ্রেকে খোঁচা মমতার
কৃষিজমি আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১, মে মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। তারপরই জুন ১৪ তারিখে ঐতিহাসিক সিঙ্গুর জমি আইন পাস করান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আইন পাসের ১০ বছর পূর্ণ হল সোমবার। সিঙ্গুর জমি আইনের দশ বছর পূর্তিতে কেন্দ্র খোঁচা দিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে মমতা লেখেন, 'আজ থেকে দশ বছর আগে, দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় সিঙ্গুর ভূমি পুনর্বাসন ও উন্নয়ন বিল ২০১১ পাস হয়। আমরা ঐক্যবদ্ধভাবে কৃষকদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। তাদের অভিযোগুলির সমাধান করেছি। কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছি আমরা।'
এরপর আরও একটি টুইটে কেন্দ্রের কৃষিনীতিকে কটাক্ষ করে মমতা লেখেন, 'কেন্দ্রের উদাসীনতার কারণে সারা দেশে আমাদের কৃষক ভাইয়েরা দুর্ভোগে পড়েছেন৷ আজকের দিনে এটা আমার জন্য খুবই দুঃখের বিষয়। আমাদের সমাজের মেরুদন্ড কৃষকদের অধিকার আদায়ের জন্য আমরা আগেও লড়াই করেছি ভবিষ্যতেও সম্মিলিতভাবে সেই লড়াই চালিয়ে যাবো৷'
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী গত সপ্তাহেই ভারত কৃষাণ ইউনিয়নের (বি কেইউ) মুখপাত্র রকেশ টিকাইতের সাথে দেখা করেন। যেখানে মোদী সরকারের কৃষিবিলের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের তিনি সমর্থন করার কথা বলেন৷ এবং তাদের সমর্থনে অ-বিজেপি রাজ্যগুলিতে প্রতিবাদ সমাবেশ করার প্রতিশ্রুতি দেন৷ পাশাপাশি টিকায়েতকে তিনি এও জানিয়েছেন কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকারকে সরিয়ে দেওয়ার লড়াই লড়বেন তিনি।












Click it and Unblock the Notifications