গীতা মাথায় নিয়ে মঞ্চে, লক্ষ কণ্ঠে গীতাপাঠ ব্রিগেডে

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভোররাত থেকেই সাজো সাজো রব। লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান । অরাজনৈতিক এই অনুষ্ঠান বলে দাবি করছেন বিজেপি নেতারা। যদিও বিরোধীরা এই কথা মানতে নারাজ। মাথায় গীতা নিয়ে মঞ্চে উঠতে দেখা যায়। মঞ্চে উপস্থিত ছিলেন শঙ্করাচার্য।

লক্ষ কন্ঠে গীতা পাঠ রাজ্য বিজেপির কাছে এক অন্যতম বড় কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ সময়ে কলকাতা সফর বাতিল করেছেন। তাঁর তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে ব্রিগেডে। ব্রিগেডের একটা অংশ সাধু-সন্তদের উপস্থিতিতে ভরে রয়েছে। এছাড়াও মাঠের নির্দিষ্ট জায়গাগুলিতে সাধারণ মানুষ উপস্থিত।

Brigrade

সনাতনী হিন্দুদের জন্য এই গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এক লক্ষ কন্ঠে গীতা পাঠ। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০ টি ব্লক তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ব্লকে পাঁচ হাজার করে মানুষ বসবেন। সাধারণ মানুষের কন্ঠে গীতা পাঠ ধ্বনিত হচ্ছে। এই অনুষ্ঠানের সূচনা করেন শঙ্করাচার্য।

বিজেপির তাবর নেতারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ অন্যান্যরা হাজির হয়েছেন। তাঁরা কেউ এই মঞ্চকে রাজনৈতিক বলে দাবি করছেন না।

প্রত্যেক হিন্দু বাঙালির ঘরে গীতা পড়া হয়। পুজোআচ্চা করা হয়। সেই ঘটনা রাজনৈতিক নয়। তাহলে এই গীতা পাঠ অনুষ্ঠানকে কেন রাজনৈতিক বলা হচ্ছে? সেই প্রশ্ন তুলেছেন সাংসদ দিলীপ ঘোষ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, মানুষ সাড়া দিয়েছেন এই কর্মসূচিত। ব্রিগেডে কোনও রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে না।

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশ থেকে সাধারণ মানুষ এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। এমনই দাবি বিজেপির রাজ্য নেতৃত্বের। সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা ভোর রাত থেকেই ময়দানে হাজির হয়ে যান। সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। তাদের খাবারের ব্যবস্থা করা হয়। নিজে হাতে খাবার পরিবেশনও করেন।

বেলা ১১টায় এই অনুষ্ঠান শুরু হয় ২০ হাজার শঙ্খধ্বনিতে। এরপর সমবেত কণ্ঠে কাজি নজরুল ইসলামের লেখা 'হে পার্থসারথি, বাজাও বাজাও পঞ্চ শঙ্খ' গানটি গাওয়া হয়। গীতার পাঁচটি অধ্যায়কে বেছে নেওয়া হয়েছে পাঠের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+