ভালবাসার আগের দিন ভালবাসা নিয়েই শিলিগুড়ি জুড়ে ধোঁয়াশা বাড়াল ‘রোহান’, লোকের মুখে মুখে এখন একটাই নাম!
প্রেমের দিবসের আগেই শিলিগুড়িতে এক অদ্ভুত ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ি জুড়ে একটা নামই এখন ঘুরে বেড়াচ্ছে, সেটি হল 'রোহান'।
শিলিগুড়ি কলেজের পিছনে বিভিন্ন জায়গায় 'রোহান'-এর নাম করে রহস্যজনক পোস্টার লাগানো হয়েছে, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল এবং উদ্বেগের জন্ম দিয়েছে।

- পোস্টারে কী লেখা আছে?
পোস্টারে স্পষ্টভাবে লেখা, "রোহান, তুমি আমাকে প্রেমে আঘাত দিয়েছ, তাই তোমার ছবি ভাইরাল করে দিলাম"। তবে চমকপ্রদ বিষয় হল, এখানে কোনো সরাসরি ছবি নেই, বরং একটি QR কোড দেওয়া হয়েছে, যা স্ক্যান করলে পাওয়া যাচ্ছে একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট।
- QR কোড স্ক্যান করতেই বেরিয়ে এল ফুলের ব্যবসা!
অনেকে কৌতূহলবশত বার কোডটি স্ক্যান করলে কোনো ছবির বদলে একটি WhatsApp বিজনেস অ্যাকাউন্টে প্রবেশ করছে, যেখানে নানান ধরনের ফুলের ছবি ও তাদের মূল্য তালিকা দেওয়া আছে। পাশাপাশি, সেখানে একটি ফোন নম্বরও দেখা যাচ্ছে, যদিও এই নম্বরটি কাদের, তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় এলাকায় নানা রকম জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি নিছক মজার জন্য করা হয়েছে। আবার, কারও সন্দেহ, এটি একটি বিজ্ঞাপনের অভিনব পদ্ধতি, যা মানুষের আগ্রহ তৈরির জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে।
অনেকে আতঙ্কিত, QR কোড যদি ক্ষতিকারক কিছু হত, কিংবা স্ক্যান করলেই যদি টাকা কাটা যেত, বা কোনও জালিয়াতির ফাঁদ হত, তাহলে কী ঘটতে পারত?
কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, গতকাল রাতে কয়েকজন যুবক এসে এই পোস্টার লাগিয়ে গেছে। তবে তাদের পরিচয় অজানা।
এই পোস্টারের পিছনে প্রেমঘটিত প্রতারণা, প্রতিশোধ নাকি শুধুই একটি ব্যবসায়িক প্রচার রয়েছে-তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এদিকে, বিষয়টি নিয়ে পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
তবে প্রেমের মরশুমে শহরজুড়ে এখন একটাই প্রশ্ন- "কে এই রোহান?" আর এই পোস্টারের আসল উদ্দেশ্য কী?
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications