রাজীব ইস্যুতে সিবিআইয়ের আর্জির মামলার শুনানি ২ সপ্তাহ পিছিয়ে গেল

রাজীব ইস্যুতে সিবিআইয়ের আর্জির মামলার শুনানি ২ সপ্তাহ পিছিয়ে গেল

রাজীব ইস্যুতে সিবিআইয়ের আর্জির মামলায় এদিন শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন তা ফের পিছিয়ে যায়। এই মামলার শুনানি ২ সপ্তাহ পিছিয়ে গিয়েছে। ফলে স্বভাবতই সারদা মামলা ঘিরে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ফের একবার আদালতের আজদের নির্দেশে একটু দাক্কা খেল সিবিআই।

রাজীব ইস্যুতে সিবিআইয়ের আর্জির মামলার শুনানি ২ সপ্তাহ পিছিয়ে গেল

সিবিআইয়ের এই আবেদনে জুড়ে ছিল অর্থলগ্নি সংস্থার তদন্তে সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার মতো বিষয়ও। যার গুরুত্বও কম নয়। এদিকে রাজ্যে ভোটের মরশুমে একের পর এর মামলার ঘটনা রীতিমতো তাৎপর্য রাখতে শুরু করেছে। একদিকে কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ যেমন একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, তেমনই সারদাকাণ্ডে রাজীব কুমারকে ফের জিজ্ঞাসাবাদ নিয়ে সিবিআইয়ের এই আবেদন রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

২০১৩ সালে সারদার আর্থিক কেলেঙ্কারির জেরে রাজ্যে সিট গঠিত হয়। সেই সিটের দায়িত্বে ছিলেন রাজীব কুমার। তখন তিনি বিধানসনগরের পুলিশ কমিশনার। পরবর্তীকালে সেই সংক্রান্ত মামলায় রাজীবকে জিজ্ঞসাবাদ করা হলে তাতে সিবিআই সন্তুষ্ট হয়নি বলে খবর। তার জেরেই পের জেরার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+