নন্দীগ্রামের ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্টান্সে, জল্পনা তুঙ্গে
নন্দীগ্রামের ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্টান্সে, জল্পনা তুঙ্গে
শাসকদলের সুপ্রিমো খোদ নিজের খাসতালুকের কেন্দ্র ছেড়ে, কলকতা ছেড়ে, জেলায় লড়ছেন এক আগ্রাসী ভোট যুদ্ধ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা শেষ কবে দেখা গিয়েছে তা নিয়ে বিতর্ক থাকতে পারে! তবে এমন ঘটনা সত্যি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার আবেদন
নন্দীগ্রামের ভোটের আগের রাত থেকেই কেশপুর উত্তপ্ত তৃণমূল কর্মীর খুন ঘিরে। এদিকে সকাল হতেই নন্দীগ্রামে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মমতার আবেদন নন্দীগ্রাম আন্দোলনের সময় যেমন সম্প্রিতির মেজাজ ছিল এলাকায়, এদিনও তা যেন এলাকাবাসী ধরে রাখেন।

মমতার পদক্ষেপ
নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়িতে এই মুহূর্তে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকে বসেই ভোট পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে খবর। এদিকে,এমন এক দিনে যেখানে ভোর ৫ টা থেকে নন্দীগ্রামের বুকে শুভন্দু অধিকারী বিভিন্ন দিকের খোঁজ রাখতে শুরু করেছেন বলে খবর, এমনকি ভোট দিতে তিনি বেরিয়ে মমতার বিরুদ্ধে সরব হয়েছেন, সেই জায়গা থেকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের স্টান্স নিয়ে জল্পনা তুঙ্গে। শুভেন্দুর পাল্টা চাল নিয়ে মমতা কোন স্টান্সের পথে এগিয়ে যান সেদিকে নজর তাঁর সমর্থকদের।

মমতার কোন পরিকল্পনা
আগে জানা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে কলকাতার দিকে রওনা দেবেন। তবে এদিন সকাল পর্যন্ত যা খবর তাতে , নন্দীগ্রামের ভোটের দিনে রাতের নন্দীগ্রাম ছেড়ে যাচ্ছেন না দিদি। ফলে মাটি কামড়ে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের স্টান্স মমতা ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন।

তৃণমূলের এজেন্ট দেওয়া নিয়ে জটিলতা!
এদিন সকালে শুভেন্দু অধিকারী দাবি করেছেন নন্দীগ্রামের ৩৫৫ টি বুথের মধ্যে ৮০ টি বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি। এদিকে, তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রামে বহু বুথে তৃণমূলের এজেন্ট বসতে বাধা দিয়েছে বিজেপি। এমন এক পরিস্থিতিতে রেয়াপাড়ার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কন্ট্রোল রুম থেকে নন্দীগ্রাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এদিকে, গ্রাউন্ডে রয়েছেন তাঁর নির্বাচনী প্রতিনিধিরা।












Click it and Unblock the Notifications