করোনা আতঙ্কের মাঝেই খুশির খবর, বাঙালির পাতে পড়তে চলেছে মরুশুমের প্রথম ইলিশ
করোনা আতঙ্কের মাঝেই খুশির খবর, বাঙালির পাতে পড়তে চলেছে মরুশুমের প্রথম ইলিশ
এ রাজ্যে বর্ষারাণীর দেখা মিললেও দেখা মিলছিল না বাঙালির প্রিয় ইলিশ মাছের। মাঝে মাঝে এই ইলশেগুঁড়ি বৃষ্টিতে রাজ্যের আপামর বাঙালির মন বাজারে গিয়ে শুধুই ইলিশকেই খুঁজেছেন। কিন্তু হতাশ হতে হয়েছে। তবে এবার সব প্রতীক্ষার অবসান হল। সোমবার দিঘার মোহনায় এসেছে ২ কুইন্টাল ইলিশ মাছ। আর শীঘ্রই এই মাছ কলকাতা ও রাজ্যের সব বাজারে শীঘ্রই পৌঁছে যাবে।

১ জুলাই থেকে খুলে যায় দিঘার মোহনা
বর্ষার মরশুমে ইলিশ ছাড়া বাঙালির রসনাতৃপ্ত অপূর্ণ। ওদিকে করোনা সতর্কতায় তখন লকডাউন চলছে পুরোদস্তুর। এ রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু ১৫ জুন থেকে ধীরে ধীরে ফের মৎস্যজীবীরা সমুদ্রে যেতে শুরু করে। কিন্তু ঘটনা হল, সংক্রমণের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছিল দিঘায় মোহন মৎস্য নিলাম কেন্দ্রটি। ফলে মাছ বিক্রির ক্ষেত্রে সমস্য়া হচ্ছিল। শেষপর্যন্ত সরকারি সিদ্ধান্তে ১ জুলাই থেকে খুলে যায় দিঘার মোহনা।

ডায়মন্ড হারবারের ট্রলারে আসে ইলিশ
সোমবার মোহনায় ডায়মন্ড হারবারের বেশ কয়েকটি ট্রলার এসে পৌঁছায়। সেই ট্রলারগুলিতেই ছিল রূপোলি শস্য। জানা গিয়েছে, ১ জুলাই গভীর রাতে ট্রলারে চেপে মৎস্যজীবীরা মাছ ধরতে যান গভীর সমুদ্রে। সেই ট্রলারে চেপে ইলিশ নিয়ে ফেরেন মৎস্যজীবীরা।

আবহাওয়া অনুকূল থাকলে ধরা পড়বে আরও ইলিশ
তবে মৎস্যজীবীরা এই পরিমাণ ইলিশ ধরে খুশি নন। তাঁরা জানিয়েছেন গত বছর এর চেয়েও বেশি ইলিশ ধরা পড়েছিল। তবে আশার আলো দেখিয়েছেন দিঘা-শঙ্করপুরের ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস। তিনি জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপ ও এরকম ইলশেগুঁড়ি বৃষ্টি থাকলে একসপ্তাহের মধ্যে রাজ্যের বাজারে ভালো ইলিশ পৌঁছে যাবে। দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা থেকে হাজার তিনেক ট্রলার রওনা দেয় বঙ্গোপসাগরে। সেই ট্রলারগুলি ইলিশ নিয়ে ফেরে। তবে দিঘার ইলিশ নিয়ে বরাবরই সকলের আগ্রহ একটু বেশি।

ছ’শো থেকে আটশো টাকা ইলিশের দাম
মাছের দামও বেশ সাধ্যের মধ্যে। ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ছ'শো থেকে আটশো টাকা দরে এবং ভালোই বড় ইলিশ মাছগুলি। এবার শুধুই অপেক্ষা বাজারে পৌঁছানোর। আর তারপরই সোজা বাঙালির রান্নাঘরে। যেখানে শুধুই ভাপা, পাতুরি বা শুধুই ইলিশ ভাজার গন্ধে মো মো করবে গোটা পাড়া।












Click it and Unblock the Notifications