অমাবস্যার সকালে স্নান সেরে নকুলদানা হাতে জেলেই কালীর আরাধনা অনুব্রতর

অমবস্যার সকালে স্নান সেরে নকুলদানা হাতে জেলেই কালীর আরাধনা অনুব্রতর

তিনি কালিভক্ত! ভালো সময় হোক কিংবা খারাপ সময়ে ছুটে গিয়েছেন তাঁরা মা'য়ের কাছে। একেবারে মাকে জড়িয়ে ধরে প্রার্থনা জানিয়েছেন। অনুব্রত বলেন, তিনি নাকি যা চান মা তাই দেন। এমনকি নিজের বাড়িতেও বিশাল বড় করে কালির আরাধনা করেন বীরভূমের বেতাজ বাদশা। মায়ের গোটা শরীর জুড়ে থাকে কয়েক কেজির সোনার গয়না। আর আজ কৌশিকী অমবস্যা। তারাপীঠ জুড়ে একেবারে হৈহৈ কাণ্ড। কয়েক লাখ ভক্ত সমাগম।

জেলে বসেই কালীর আরাধনা

জেলে বসেই কালীর আরাধনা

কিন্তু নেই অনুব্রত মণ্ডল। আজ জেল বন্দি। তাতে কি? মা কি শুধু মন্দিরেই থাকেন? না... আর তাই জেলে বসেই কালীর আরাধনায় মত্ত হলেন অনুব্রত মণ্ডল। আসানসোল সংশোধনাগারে বন্দি অবস্থায় রয়েছেন তিনি। সেখানেই মা কালীকে পুজো দিলেন অনুব্রত। কৌশিকী অমাবস্যায উপলক্ষে সকাল বেলাতে স্নান করে পোশাক বদল করে নেন তিনি। এরপর সোজা চলে যান সংশোধনাগারে হনুমান মন্দিরের পাশেই টাইলসের ওপর মা কালীর কাছে। সেখানে রাখা একটি ছবিতে মালা পরিয়ে পুজো দেন অনুব্রত মন্ডল। একেবারে ধূপ নকুল দানা ও লালজবা দিয়ে প্রথম পুজো দেন তিনি।

মায়ের ছবির সামনে বসে অনুব্রত

মায়ের ছবির সামনে বসে অনুব্রত

তৃণমূল নেতার এমন ভক্তি দেখে অবাক হয়ে যান জেলের পুলিশ কর্মীরাও। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ কালী মায়ের ছবির সামনে বসে থাকতেও দেখা যায় প্রভাবশালী এই তৃণমূল নেতাকে। তবে কি চেয়েছেন তিনি তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। তবে দ্রুত যাতে এই সঙ্কট কেটে যায় সেই প্রার্থনাই সম্ভবত মায়ের কাছে জানিয়েছেন অনুব্রত। তবে মা তাঁর কথা শোনেন কিনা সেটাই এখন দেখার। প্রসঙ্গত, গ্রেফতারের পরেও অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে বিশাল বড় করে জঙ পুজো হয়েছে।

কয়েক লাখ মানুষের ভিড় হয়

কয়েক লাখ মানুষের ভিড় হয়

কৌশিকী অমবস্যা উপলক্ষ্যে প্রতি বছর কয়েক লাখ মানুষের ভিড় হয় তারাপীঠে। তৃণমূল নেতা হলেও একটা বড় দায়িত্ব থাকে অনুব্রত মণ্ডলের। ভক্তরা যাতে সুন্দর ভাবে পুজো দিতে পারেন প্রশাসন যাতে ঠিক মতো কাজ করে সবটাই দেখেন অনুব্রত এন্ড কোং। কিন্তু দাদা এখন জেলে। মন ভালো নেই অনুগামীদের। আর এর মধ্যে ছবি থেকেও ছেটে ফেলা হয়েছে অনুব্রতকে। তারাপীঠে ভক্তদের স্বাগত জানাতে তৃণমূলের তরফে একাধিক পোস্টার -ব্যানার লাগানো হয়েছে। কিন্তু কোথাও অনুব্রত মণ্ডলের ছবি নেই।

শান্তি খোঁজার চেষ্টা

শান্তি খোঁজার চেষ্টা

বলে রাখা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রতকে। জামিন খারিজ হয়েছে। ফলে ১৪ দিনের জেল হেফাজতেই যেতে হয়েছে তাঁকে। কবে এই বন্দিদশা কাটবে তা স্পষ্ট নয়। অনেকেও ভেঙে পড়েছেন দুরদন্ড প্রতাপ এই নেতা। আর এই অবস্থায় বিরোধীরা বলছে, মা কালীর শরণে নাকি শান্তি খোঁজার চেষ্টা করছেন অনুব্রত।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+