শপথ নিয়েই নবান্নে ফিরেই কোভিড নিয়ে জরুরি বৈঠক করবেন মমতা, দিতে পারেন একগুচ্ছ নির্দেশিকা

বুধবার সকালেই তৃতীয়বারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০ থেকে সাড়ে ১০ টার মধ্যে হবে এই শপথগ্রহণ। জানা যাচ্ছে, এরপর মাত্র আধ ঘন্টা রাজভবনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে

বুধবার সকালেই তৃতীয়বারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০ থেকে সাড়ে ১০ টার মধ্যে হবে এই শপথগ্রহণ। জানা যাচ্ছে, এরপর মাত্র আধ ঘন্টা রাজভবনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সরাসরি নবান্নে চলে আসবেন মমতা।

তাঁর সঙ্গেই শপথ নেওয়া মন্ত্রীরাও আসবেন। এমনটাই জানা যাচ্ছে।

কোভিড নিয়ে করবেন জরুরি বৈঠক

কোভিড নিয়ে করবেন জরুরি বৈঠক

দেশের পাশাপাশি বাংলাতেও করোনা পরিস্থিতির হার ভয়াবহ। প্রত্যেকদিন ১৭ হাজারেরও বেশি মানুষ করোনা হচ্ছেন। এই অবস্থায় নবান্নে ফিরেই কোভিড নিয়ে জরুরি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও একাধিকবার জানিয়েছেন, এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোটা প্রয়োজন। আর তাই কোভিড পরিস্থিতি সামলানোটাই তাঁর মূল লক্ষ্য। আর সে কারনে তৃতীয়বারের জন্য নবান্নে ফিরেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে করোনা নিয়ে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও থাকতে পারেন।

একগুচ্ছ সিদ্ধান্ত নিতে পারেন

একগুচ্ছ সিদ্ধান্ত নিতে পারেন

ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রগুলিকে লকডাউনের কথা বলেছে সুপ্রিম কোর্ট। সেই মতো একের পর এক রাজ্য লকডাউনের পথে হাঁটছে। সেক্ষেত্রে বাংলাও কি সে পথে হাঁটবে? তা নিয়েও আলোচনা হতে পারে। তবে সম্পূর্ণ লকডাউনের পক্ষে নয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কনটেনমেন্ট জোন হিসাবে রাজ্যকে ভাগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যে আংশিক লকডাউন জারি রয়েছে রাজ্যে। একগুচ্ছ নিষেধাজ্ঞাও জারি রয়েছে বাংলায়। কি কি করা যাবে না আর কি করা যাবে না সে বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই অবস্থায় বুধবার বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা রুখতে কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।

সেজে উঠছে নবান্ন

সেজে উঠছে নবান্ন

মঙ্গলবার তাই সাজো সাজো রব নবান্নে। প্রশাসনিক নজরদারি ও যাবতীয় তৎপরতার সঙ্গে চলছে প্রস্তুতি পর্ব। বিকেলের পড়ন্ত আলোয় দেখা গেল নীল-সাদা রঙের নতুন প্রলেপ পড়ছে নবান্নের দেওয়ালে দেওয়ালে। যেন শেষ মুহূর্তের সাজগোজ সারছে প্রশাসনিক ভবনটি। ২০১৩-এ এই নবান্নকেই কাজের জায়গা হিসেবে বেছে নেন মমতা। প্রশাসনিক ভবনে তৃতীয়বারের জন্য পা রাখবেন তিনি। এই নিয়ে পর পর তিনবার বিধানসভা নির্বাচন জিতে হ্যাট্রিক করা রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার আগে মঙ্গলবার বিকেলে নবান্ন যেন যুদ্ধকালীন প্রস্তুতিতে তৈরী হচ্ছিল আরও এক ইনিংসের জন্য।

নব নিযুক্ত মুখ্যমন্ত্রীকে ভবন চত্বরে গার্ড অব অনার দেওয়া হবে

নব নিযুক্ত মুখ্যমন্ত্রীকে ভবন চত্বরে গার্ড অব অনার দেওয়া হবে

গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে এই পথেই নবান্নে ঢুকবেন মমতা বন্দোপাধ্যায়। পুলিশের পক্ষ থেকে নব নিযুক্ত মুখ্যমন্ত্রীকে ভবন চত্বরে গার্ড অব অনার দেওয়া হবে প্রথমেই। 'গার্ড অব অনার' গ্রহণের পরে সম্ভবত আধিকারিক ও সহকর্মীদের সামনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+