'অধীরজি এবার বাড়াবাড়ি হচ্ছে, তৃণমূলের চেয়ে আপনিই বেশি পাবলিসিটি পাবেন', সংসদে বিষাক্ত খোঁচা মোদীর
'অধীরজি এবার বাড়াবাড়ি হচ্ছে, তৃণমূলের চেয়ে আপনিই বেশি পাবলিসিটি পাবেন', সংসদে বিষাক্ত খোঁচা মোদীর
রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে এদিন সংসদের নিম্নকক্ষে বক্তব্য রাখতে ওঠেন প্রধানমন্ত্রী। তার আগে বক্তব্য রেখেছিলেন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী। কৃষি আইন নিয়ে এদিন সরগম প্রথম থেকেই ছিল সংসদ। কিন্তু সেখানেও উঠে আসে বাংলার রাজনীতির প্রসঙ্গ। চার রাজ্যের ভোটের মধ্যে বাংলাকে দুই পক্ষই ফোকাস করতে থাকে। এরপর মোদীর বক্তব্যে উঠে আসেন বাংলার মণীষী থেকে রাজনৈতিক পরিস্থিত, আর শেষে তাঁর কটাক্ষ বাণ যায় অধীর চৌধুরীর দিকে।

রাজা রামমোহন থেকে বিবেকানন্দের উক্তি
এদিন কৃষি আইন সম্পর্কে বলতে উঠে মোদী প্রসঙ্গ তোলেন বাংলার মণীষীদেরষ সমাজ সংস্কার নিয়ে তিনি রাজা রামমোহনের নাম যেমন নেন, তেমনই বিবেকানন্দের প্রসঙ্গে আসেন তিনি।'প্রতি রাষ্ট্রের কাছে একটি সংবাদ থাকে যা পৌঁছতে হয়, একটা মিশন থাকে একটি নিয়তি থাকে'। স্বামীজির এই বাণী ধরেই ফের বাংলা ফ্যাক্টর উস্কে দেন মোদী।

বলতে না পেরে বসে পড়লেন
প্রধানমন্ত্রী যখনই কিছু বলার চেষ্টা করতে থাকেন এদি, তখনই বিরোধী আসন থেকে অধীর চৌধুরী উঠে তার বাধা দেন। প্রধানমন্ত্রী একাধিকবার চুপ করে থেকে অধীরবাবুকে মজার ছলে 'দাদা' বলে সম্বোধন করে বলেন, 'আমাকে কিছুক্ষণ বিরাম দেওয়ার জন্য ধন্যবাদ'। তবে বারবারই অধীর রঞ্জন চৌধুপী সংসদের বুকে প্রধানমন্ত্রীকে তাঁর ভাষণে আটকে দিতে থাকেন।

'বাংলা গুরুত্বপূর্ণ তাই ...'
এদিন , তৃণমূল বিরোধী শিবিরের তরফে দাবি করা হয় কেন্দ্রীয় সরকার নিজের কাজে মন না দিয়ে বিজেপি নেতারা বাংলার দিকে মন দিচ্ছেন। যার জবাবে মোদী জানান, বাংলা গুরুত্বপূর্ণ তাই সেখানের কাজে জোর দেওয়া হয়। সৌগত রায়কে খোঁচা দিয়ে মোদী বলেন, 'নয়তো আপানারা তো ...' বলেই তৃণমূলের অনুন্নয়ের অভিযোগে সরব হন মোদী।

'অধীরজি এবার বাড়াবাড়ি হচ্ছে'
এদিকে বিরোধীদের তরফে বারবার বাধা পেয়ে মোদী খানিকটা ক্ষুব্ধ হন। শেষে অধীর চৌধুরীকে টার্গেট করে মোদী বলেন,'অধীরজি এবার বাড়াবাড়ি হচ্ছে। আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনি তৃণমূলের থেকে অনেক বেশি পাবলিসিটি পাবেন বাংলায়। চিন্তা করবেন না। এটা ভালো দেখাচ্ছে না। আপনি কেন এরকম করছেন?'

কংগ্রেসের বিরুদ্ধে মোদীর তোপ
এদিন মোদী দাবি করেন, তাঁর বক্তব্যে বারবার এইভাবে বাধা দেওয়া মূলত কংগ্রেসের পরিকল্পিত একটি নীতি। তিনি বলেন, যাথে বিরোধীদের মিথ্যা ফাঁস হয়ে যায়, তাই তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। এরপর মোদীর বার্তা, কৃষি আইন নিয়ে সত্যিকে এভাবে চেপে রাখা যাবে না।
তিনি প্রশ্ন তোলেন কোনও কৃষক কি বলতে পারবেন, যে নতুন ব্যবস্থায় মান্ডি বন্ধ হয়েছে? নতুন আই আসার পর কোথাও এমএসপি বন্ধ হয়নি। দাবি করেন মোদী।












Click it and Unblock the Notifications