সিঙ্গুরে খুন বৃদ্ধা, আশঙ্কাজনক তাঁর স্বামীও

হুগলি, ২৮ সেপ্টেম্বর : বাড়িতে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের মধুবাটিতে। মৃতার নাম আরতি পাড়ুই। তাঁর স্বামীও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরতিদেবী একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।

বুধবার রাতে বাইকে করে তিন দুষ্কৃতী হঠাৎ হানা দেয় ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে। আমকাই অস্ত্র হাতে বাড়িতে ঢুকে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত করে দেয় দু'জনকেই। মাত্র কয়েক মিনিটের এই অপারেশন চালিয়ে তিন দুষ্কৃতী বাইক নিয়ে চম্পট দেয়। স্থানীয়রা আর্ত চিৎকার শুনে ছুটে আসেন। তখন রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে।

সিঙ্গুরে খুন বৃদ্ধা, আশঙ্কাজনক তাঁর স্বামীও

খবর দেওয়া হয় পুলিশকে। আরতি দেবী ও তাঁর স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। কী কারণে এই দুষ্কৃতী হামলা, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দুষ্কৃতীরা লুঠপাটের উদ্দেশ্যেই হামলা চালায় কি না খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+