ঠান্ডায় আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার

কনকনে হাড় কাপানো ঠান্ডা আর এই ঠান্ডার হাত থেকে নিজেকে বাঁচার জন্য শরীর গরম করতে গিয়ে গায়ে আগুন লেগে মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার অঞ্চলের কেউটাল গ্রামে।

কনকনে হাড় কাপানো ঠান্ডা আর এই ঠান্ডার হাত থেকে নিজেকে বাঁচার জন্য শরীর গরম করতে গিয়ে গায়ে আগুন লেগে মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার অঞ্চলের কেউটাল গ্রামে। মৃতা ওই বৃদ্ধার নাম আহমেদুন নেচা ৫৯। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর পুলিশ খবর পেয়ে ছুটে যান হাসপাতালে।

ঠান্ডায় আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের কেউটাল গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা আহমেদুন নেচা সকালে তীব্র শীতের কনকনে ঠান্ডা পড়াতে নিজের শরীর গরম করার জন্য একটি মাটির পাত্রে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন ওই বৃদ্ধা। এরপরেই হঠাৎ আচমকা তাঁর পরনের কাপড়ে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ তাঁর সারা শরীরে আগুন ধরে যায়।

শরীরের নিম্নভাগ অংশে পুড়ে যায়। পরিবারের লোকরা প্রথমে তাঁকে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানেই তার মৃত্যু হয়।

প্রবল শীতের কামড় থেকে নিজেকে রক্ষা করতে গিয়েই আগুনে পুড়ে আহমেদুন নেচার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে মাজিদুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+