প্রশান্ত কিশোরের কর্মসূচিতে রয়েছে অনেক 'ফাঁক'! ফুঁসছেন তৃণমূলের পুরনো দিনের নেতা

প্রশান্ত কিশোর তথা তৃণমূলের উদ্দেশ্য ছিল মহৎ। কিন্তু দলের মধ্যে বাধায় তা সঠিকভাবে পালন না করার অভিযোগ উঠতে শুরু করেছে।

প্রশান্ত কিশোর তথা তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য ছিল মহৎ। কিন্তু দলের মধ্যে বাধায় তা সঠিকভাবে পালন না করার অভিযোগ উঠতে শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী বাংলার গর্ব মমতা কর্মসূচিতে সঠিকভাবে পালন করতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগও উঠেছে। অভিযোগ তুলেছেন রাজগঞ্জের তৃণমূল কর্মী বরুণ রায়।

তৃণমূলের স্বীকৃতি সম্মেলন

তৃণমূলের স্বীকৃতি সম্মেলন

২ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার গর্ব মমতা কর্মসূচি শুরু করেছিলেন। এই কর্মসূচির অন্যতম অঙ্গ হল দলের পুরনো কর্মীদের স্বীকৃতি দেওয়া। তাঁরা তাঁদের অভিযোগের কথা দলের নেতৃত্বের সামনে তুলে ধরতে পারবেন বলেও বলা হয়েছিল।

কর্মসূচি পালনে 'বাধা'

কর্মসূচি পালনে 'বাধা'

তৃণমূলের একেবারের জন্মলগ্নের কর্মী রাজগঞ্জের বরুণ রায়। মুখ্যমন্ত্রী বাংলার গর্ব মমতা কর্মসূচি ঘোষণার পর আশা জেগেছিল বরুণ রায়ের মনে। জলপাইগুড়ি রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাবে তৃণমূলের স্বীকৃতি সম্মেলনে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সেখানে অভিযোগ সম্পর্কে কিছুই বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বলে দলের নেতৃত্বের প্রতি হতাশা প্রকাশ করেছেন তিনি।

ঘুষ চাওয়ার অভিযোগ তুলে ধরতে চেয়েছিলেন

ঘুষ চাওয়ার অভিযোগ তুলে ধরতে চেয়েছিলেন

ঘোর তৃণমূলের শাসনেও ছেলের চাকরির জন্য তাঁকে ৪ লক্ষ টাকা ঘুষ দিতে বলা হয়েছিল বলে অভিযোগ। তা সত্ত্বে ছেলের চাকরি হয়নি। সেই অভিযোগ বরুণ রায় স্বীকৃতি সম্মেলনে তুলে ধরবেন ভেবেছিলেন। কিন্তু কোনও সুযোগই দেওয়া হয়নি তাঁকে।

দলের প্রতি একরাশ ক্ষোভ

দলের প্রতি একরাশ ক্ষোভ

নিজের অভিযোগের কথা বলতে না দেওয়ায় দলের প্রতি তথা প্রশান্ত কিশোরের কর্মসূচির প্রতি হতাশা ব্যক্ত করেছেন দলের একেবারে প্রথম দিককার এই কর্মী। প্রথমেই তিনি বলেছেন এই ধরনের আয়োজনে কোনও লাভ হবে না। তিনি বলেন প্রাইমারি স্কুলে ছেলের চাকরির ব্যাপারে স্থানীয় নেতৃত্ব তাঁর কাছ থেকে ৪ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল। তাঁর আরও অভিযোগ প্রতিদিন কাটমানি খাওয়ার পরিমাণ বাড়ছে। ১০০ দিনের কাজেও কাটমানি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এইসব তথ্য দলের নেতৃত্বের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন তিনি।

অভিযোগ মানতে রাজি নয় স্থানীয় নেতৃত্ব

অভিযোগ মানতে রাজি নয় স্থানীয় নেতৃত্ব

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সেখানকার স্বীকৃতি সম্মেলন পুরোপুরি সফল। বরুণ রায়ের অভিযোগ প্রসঙ্গে তাঁরা বলেছেন, অভিযোগ অনেক আগেই আলাদাভাবে জানানো যেত। তাঁদের আরও দাবি সম্মেলনে আসা পুরনো কর্মীরা সবাই খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+