পুরনো রেশন কার্ডের বদলে খাদ্য দফতরের নতুন ফর্মে মিলবে খাদ্যশস্যের ওপর ছাড়
জাতীয় খাদ্য সুরক্ষা বা রাজ্য খাদ্য সুরক্ষার আওতায় যে সব রাজ্যবাসী খাদ্যশস্য পাচ্ছে না তাঁরা তাঁদের জন্য নতুন নিয়ম চালু করল রাজ্যের খাদ্য সরবরাহ বিভাগ। আগামী ৫ নভেম্বর থেকেই এই পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'যাঁরা পুরনো রেশন কার্ড জমা দিয়ে দিচ্ছেন তাঁদের নতুন পরিচয় পত্র দেওয়া হবে, যেটা দিয়ে দেশের শীর্ষ হাইপারমার্কেট, ডিপার্টমেন্ট স্টোর এবং মুদির দোকানগুলিতে জিনিস কেনার সময় ছাড় পাবেন। তবে এখনও কত ছাড় দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করা বাকি রয়েছে।’

খাদ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, সরকার নতুন কার্ডের আওতায় ৭ শতাংশ ছাড় রাখতে চাইলেও সরকারের প্পধান সংগঠন ফিউচার গ্রুপ জানিয়েছে ৪ শতাংশের বেশি ছাড় দেওয়া সম্ভব নয়। খাদ্যমন্ত্রী সহ খাদ্য বিভাগের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার জেলাশাসকদের ভিডিও কনফারেন্সে বৈঠক হয়। সেখানে বলা হয়েছে যে এই নতুন ফর্ম (ফর্ম ১০) পাওয়ার জন্য যেন কোনও ধরনের কঠিনতার সম্মুখীন হতে না হয় রাজ্যবাসীকে। এই ফর্ম পাওয়া যাবে খাদ্য বিভাগের ওয়েবসাইটে। ফর্ম পূরণ করার জন্য সাধারণ মানুষকে সরকারি আধিকারিকেরা শিবির তৈরি করে সহযোগিতা করবেন।
রাজ্য জুড়ে রেশন দোকানগুলিকে মিনি–মলে রূপান্তর করার জন্য দু বছর আগেই খাদ্য দপ্তরের সঙ্গে মউ সাক্ষরিত হয় ফিউচার গ্রুপের। রাজ্যের ফিউচার গ্রুপের সুপারমার্কেটগুলিতে যা যা পাওয়া যায় তার ৪০৩টি পণ্য পাওয়া যাবে উত্তর ২৪ পরগণার রেশন দোকানগুলোতে। এরপর হুগলি এবং হাওড়ার রেশন দোকানেও ওই পণষগুলি মিলবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications