বৃদ্ধা মাকে গলা টিপে খুন, নিজেই প্রতিবেশীদের ডেকে জানাল ছেলে!

বৃদ্ধা মাকে গলা টিপে খুন করল ছেলে। তারপর নিজেই প্রতিবেশীদের ডেকে সে জানাল, ‘মাকে খুন করেছি।’ প্রতিবেশীরা গিয়ে দেখেন বিছানার উপর পড়ে রয়েছে বৃদ্ধা মায়ের নিথর দেহ।

উত্তর ২৪ পরগনা, ২২ মার্চ : বৃদ্ধা মাকে গলা টিপে খুন করল ছেলে। তারপর নিজেই প্রতিবেশীদের ডেকে সে জানাল, 'মাকে খুন করেছি।' প্রতিবেশীরা গিয়ে দেখেন বিছানার উপর পড়ে রয়েছে বৃদ্ধা মায়ের নিথর দেহ।

মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা বরানগরের মিলনগড়ে বারুইপাড়া লেনের আবাসনে। প্রতিবেশীরাই থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গ্রেফতার করে খুনি ছেলেকে।

বৃদ্ধা মাকে গলা টিপে খুন, নিজেই প্রতিবেশীদের ডেকে জানাল ছেলে!

পুলিশ জানিয়েছে, মৃতার নাম অঞ্জনা চক্রবর্তী (৬২)। বাবা নেই। মাকে নিয়েই থাকত প্রদীপ চক্রবর্তী (৪০)। বিয়ে করেনি। কোনও কাজও করত না সে। মানসিকভাবে রোগগ্রস্ত ছিল। ঘর থেকেও খুব একটা বের হত না বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। প্রায়ই মা-ছেলের মধ্যে তুমুল ঝগড়া বাধত। ছেলে কিছু করত না বলেই সেই ঝগড়া বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাতেও সেরকম ঝগড়া বাধে। প্রতিদিনকার মতোই ঘটনা ভেবে কেউ সে অর্থে আমাল দেননি। খানিক বাদে প্রদীপ এসে প্রতিবেশীদের ডেকে জানায়, সে খুন করেছে মাকে। গলা টিপে অঞ্জনাদেবীকে খুন করেছে বলে জানায় প্রদীপ। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রদীপকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+