ওল্ড ইজ গোল্ড! অভিষেককে পাশে রেখেই বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
ওল্ড ইজ গোল্ড! প্রবীণ এবং নবীনদের নিয়েই কাজ করতে হবে। কর্মসমিতির বৈঠকে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার কর্মসমিতির ২০ জন সদস্যদের বৈঠকে বসেছিলেন তিনি। সেখানে বিভিন্ন রাজ্য থেকে তৃণমূলের প
ওল্ড ইজ গোল্ড! প্রবীণ এবং নবীনদের নিয়েই কাজ করতে হবে। কর্মসমিতির বৈঠকে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার কর্মসমিতির ২০ জন সদস্যদের বৈঠকে বসেছিলেন তিনি। সেখানে বিভিন্ন রাজ্য থেকে তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর সেখানেই সবাইকে নিয়ে চলার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে সবাইকে একজোট হয়েও কাজ করার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আছে বলেই মনে করা হচ্ছে।
আজ শুক্রবার প্রায় ঘন্টাখানেক ধরে বৈঠক হয়। বৈঠকে সুব্রত বক্সি এবং বেশ কয়েকজন বললেও বেশির ভাগ সময়েই বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। কীভাবে দলকে তিলে তিলে তৈরি কর হয়েছে সে বিষয়ে বার্তা দেন। একই সঙ্গে যে কমিটিগুলি এদিন তৈরি করা হয়েছে তাঁদের ভালো ভাবে কাজ করার বার্তা দেন। একই সঙ্গে প্রত্যেকদিনই দিল্লি অফিস খোলারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে নিজেদের জায়গা মজবুত করতেই কার্যত এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
তবে এই বৈঠকে দলের প্রবীণদের জায়গাও যে রয়েছে তা বুঝিয়ে দেন নেত্রী। প্রকাশিত খবর অনুযায়ী, বৈঠকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুনদের যেমন বক্তব্য রয়েছে প্রবীণদেরও অভিজ্ঞতা রয়েছে। যা একদিনে তৈরি হয় না। ফলত প্রবীণদের মতামতকেও গুরুত্ব দেওয়ার বার্তা দেন তিনি। সুপ্রিমোর কথায়, ওল্ড ইজ গোল্ড! শুধু তাই নয়, প্রবীণ এবং নবীনদের একসঙ্গে কোমড় বেধে লড়াইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। এহেন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারন, গত কয়েকদিন আগেই কার্যত এক ব্যক্তি এক পদ নিয়ে দলের মধ্যে প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছিল।
একাধিক অভিষেক অনুগামী ফিরহাদ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। পালটা প্রবীণদের তরফেও একটা ক্যাম্পেন তৈরি করা হয়। যা নিয়ে খোদ দলকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। এই অবস্থায় মমতার বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে সূত্রের খবর ওই বৈঠকে মমতা আরও বলেছেন, 'গরিবের দল তৃণমূল কংগ্রেস, বৈভব কমাতে হবে। এমনকি যাদের অনেক বৈভব রয়েছে তাঁদের বাদ দিয়ে চলারও ইঙ্গিত দেন নেত্রী। তবে ঠিক এই বিষয়টি কাকে বোঝাতে চেয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে এদিন তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এমন নেত্রী দেখিনি যিনি এত বড় জায়গাতে পাঠিয়ে দেন। দল অন্তত ভালো অবস্থায় রয়েছে। গণতন্ত্র রয়েছে বলেই এটা সম্ভব।
অন্যদিকে ত্রিপুরার রাজ্য সভায় তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব বলেন, নেত্রী সংগঠনকে আরও মজবুত করার বার্তা দিয়েছেন। আগামদিনে দলের ভিসন কি সে বিষয়কেও বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে একজোট হয়ে কাজ করারও বার্তা দিয়েছেন বলে জানান সাংসদ।












Click it and Unblock the Notifications