'আমরা কোন বিজেপি?', শুভেন্দুেক টার্গেট করে পোস্টারে ছয়লাপ গাইঘাটা, প্রকট হচ্ছে আদি-নব্যের সংঘাত
'আমরা কোন বিজেপি?', শুভেন্দুেক টার্গেট করে পোস্টারে ছয়লাপ গাইঘাটা, প্রকট হচ্ছে আদি-নব্যের সংঘাত
শুভেন্দু বিজেপিতে যোগ দিতেই। তাঁর হাত ধরে একাধিক বিজেপি নেতা কর্মী বিেজপিতে যোগ দিয়েছেন তাতে পঞ্চায়েত স্তর থেকে পুরসভা স্তর সর্বত্রই দলবদল হয়েছে। তৃণমূলের নেতাদের এভাবে বিজেপিতে অন্তর্ভুক্তি মেনে নিতে পারছেন না আদি বিজেপি কর্মীরা। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই আদি-নব্যের দ্বন্দ্ব প্রকট হয়েছে বঙ্গে। দিলীপ ঘোষের সভাতেই সংঘাত বেধেছিল। এবার গাইঘাটাতেও দেখা গেল সেই সংঘাত। আমরা কোন বিজেপি পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা গাইঘাটা। শুভেন্দু ও তার অনুগামীদের বিজেপিতে যোগদানকে টার্গেট করেই দেওয়া হয়েছে এই পোস্টার তাতে কোনও সন্দেহ নেই। পোস্টারের নীচেই লেখা রয়েছে আদি বিজেপি। এই নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে দিলীপ ঘোষরা।

আদি-নব্যের সংঘাত
শুভেন্দুকে বিজেপিতে যোগদান করিয়ে যতটা মসৃণ হবে পথ ততটা হচ্ছে না। শুভেন্দু তৃণমূল কংগ্রেসে আসায় যে বিজেপির অন্দরে একটা ক্ষোভ তৈরি হয়েছে তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। কাঁকসায় বিজেপির যোগদান সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভার মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপির দুই গোষ্ঠা। আদি ও নব্য বিজেপির লড়াইয়ে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল কাঁকসায়। বিজেপি নেতা সায়ন্তন বসু ধামা চাপা দিতে বলেছিলেন দল বাড়ছে এগুলো হতেই পারে নতুন কিছু নয়।

গাইঘাটায় পোস্টার
কাঁকসার ঘটনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের আদি-নব্যের লড়াই প্রকাশ্যে এলো গাইঘাটায়। আমরা কোন বিজেপি? পোস্টারে ছয়লাপ গোটা এলাকা। 'যাদেরকে আমরা চোর বলেছিলাম, তারাই আজ বিজেপির সম্পদ।' লেখা হয়েছে পোস্টারে। 'দুর্নীতিগ্রস্ত মন্ডল সভাপতি দূর হঠো' এরকম একাধিক স্লোগান লেখা পোস্টার পড়েছে চারদিকে। েযখানে বিজেপির যোগদান মেলা হওয়ার কথা সেই মাঠের চারপাশেই পড়েছে পোস্টার। এতে বেশ অস্বস্তিতে বিজেপি শিবির।

শুভেন্দু আসায় অসন্তোষ
শুধু নীচুস্তরের কর্মীরাই নন শুভেন্দু বিেজপিতে যোগ দেওয়ায় অস্বস্তি বেড়েছে নেতাদের মধ্যেও। গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন বিেজপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী। তিনি স্পষ্ট শুভেন্দু অধিকারীকে পচা আলু বলে কটাক্ষ দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন বলে কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা খাঁ। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় েয বিজেপির অন্দরে অসন্তোষ বেড়েছে তাতে কোনও সন্দেহ নেই।

গোষ্ঠী দ্বন্দ্ব বাড়ছে
এতোদিন তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে বাড়ছে এতোদিন এই আক্রমণে সরব হয়েছিল বিজেপি। এবার বিজেপির অন্দরেই বাড়ছে দ্বন্দ্ব। তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব বাড়ছে বলেই আদি বিজেপি নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সৌমিত্র খাঁ সুজাতা খাঁয়ের বক্তব্যেই সেই ইঙ্গিত মিলেছে। এই নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে বিেজপির অন্দরে।












Click it and Unblock the Notifications