শিলিগুড়িতে আইওসি-র তেল চুরি চক্র সক্রিয়, উদ্ধার ২০ হাজার গ্যালন তেল

আইওসি-র টার্মিনাল থেকে চুরি যাচ্ছে তেল। কিন্তু সেই তেল চুরি হয়ে কোথায় যাচ্ছে, তা পুলিশ ধরতে পারছিল না কিছুতেই। পুলিশের সন্দেহ হয়, স্থানীয় মানুষেরাই এই তেল চুরির সঙ্গে যুক্ত।

শিলিগুড়ি, ৭ ডিসেম্বর : শিলিগুড়িতে সক্রিয় আইওসি-র তেল চুরি চক্র। বাড়ি বাড়ি মজুত করে রাখা গ্যালন গ্যালন তেল পাচার হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। অভিযানে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। বুধবার সকাল থেকে শিলিগুড়ির জনতাপাড়া এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ২০ হাজার গ্যালনেরও বেশি তেল উদ্ধার করে পুলিশ।

পুলিশের কাছে গোপন খবর ছিল, আইওসি-র টার্মিনাল থেকে চুরি যাচ্ছে তেল। কিন্তু সেই তেল চুরি হয়ে কোথায় যাচ্ছে, তা পুলিশ ধরতে পারছিল না কিছুতেই। পুলিশের সন্দেহ হয়, স্থানীয় মানুষেরাই এই তেল চুরির সঙ্গে যুক্ত। সেই মতো ফাঁদ পাতে পুলিশ। অভিযানে নেমে স্থানীয় এক বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েক গ্যালন তেল। সেখানে গিয়েই পুলিশ জানতে পারে, শুধু একটি বাড়িতে নয়, জনতাপাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই মজুত রয়েছে এমন তেল।

শিলিগুড়িতে আইওসি-র তেল চুরি চক্র সক্রিয়, উদ্ধার ২০ হাজার গ্যালন তেল

পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রচুর তেল। আইওসি-র সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু এত তেল যে দিনের পর দিন ধরে চুরি হচ্ছে, তা কেন বুঝতে পারল না আইওসি কর্তৃপক্ষ। তবে কি সরষের ভিতরে লুকিয়ে রয়েছে ভূত? এই চক্রে জড়িত রয়েছে আইওসি-র কোনও কর্মী-আধিকারিকরা? পুলিশ কাছে সেই সন্দেহ দৃঢ় হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। শীঘ্রই এই চক্রের পান্ডাদের ধরা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।

পুলিশ জানতে পেরেছে, এখানকার অনেক বাড়িতেই এই তেল মজুত রেখে রমরমা ব্যবসা চালানো হয়। তেল চুরির পর এই এলাকার মানুষ তা স্বল্প টাকায় কিনে নিত, তারপর নির্ধিষ্ট দামে তা বিক্রি করা হত। এইভাবেই চলত কারবার। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+