প্রধান বিচারপতির অপসারণ চাওয়া তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 'অফিস অফ প্রফিট' মামলা, বিধায়ক পদ খারিজের দাবি

প্রধান বিচারপতির অপসারণ চাওয়া তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 'অফিস অফ প্রফিট' মামলা, বিধায়ক পদ খারিজের দাবি

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে সরানোর দাবি করে দেশের প্রধান বিচারপতিকে চিঠি রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান (bar council chairman) অশোক দেব (ashok deb)। এবার তিনি নিজেই একইসঙ্গে দুই আর্থিকভাবে লাভজনক পদে থেকে সুবিধা নেওয়ার অভিযোগের কবলে। যার জেরে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

প্রধান বিচারপতির অপসারণ চাওয়া তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অফিস অফ প্রফিট মামলা, বিধায়ক পদ খারিজের দাবি

অশোক দেব দীর্ঘ দিন ধরেই তৃণমূলের বিধায়ক। বজবজ কেন্দ্র থেকে তিনি নির্বাচিত বিধায়ক। বিধায়ক হিসেবে তিনি বেতন ও সুযোগ সুবিধা পান। বিধায়ক হিসেবে শেষবার নির্বাচিত হয়েছেন ২০২১-এ। অন্যদিকে তিনি রাজ্য বার কাউন্সিলেরও চেয়ারম্যান। ওই পদে থাকার জন্য তিনি বেতন পান। অভিযোগ বার কাউন্সিলের পদ রাখতে গিয়ে তিনি নিজের বিধায়ক থাকার তথ্য গোপন করেছেন। যার জেরে তাঁর বিরুদ্ধে অফিস অফ প্রফিটের মামলা দায়ের হয়েছে। এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে ২৩ জুলাই।

হাইকোর্টে অশোক দেবের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন আইনজীবী শঙ্খশুভ্র মুখোপাধ্যায়। সংবিধানের ১০২(১) ও ১৯১ (১) ধারায় অশোক দেবের বিধায়ক পদ খারিজের দাবি তুলেছেন তিনি। অ্যাডভোকেট অ্যাক্ট ১৯৬১-র সেকশন তিন অনুযায়ী, বার কাউন্সিলের চেয়ারম্যানের পদটি অফিস অফ প্রফিটের অন্তর্ভুক্ত।

সাম্প্রতিক সময়ে অশোক দেব সংবাদ শিরোনামে এসেছিলেন। দেশের প্রধান বিচারপতি এনভি রামানাকে রাজ্যের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আচরণ নিরপেক্ষ নয় বলে অভিযোগ তুলে অপসারণ চেয়ে চিঠি লিখেছিলেন। যদিও সেই চিঠি প্রকাশ্যে চলে আসে। প্রসঙ্গত রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে করা মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তার পরেই কার্যত অশোক দেব দেশের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। এমনটাই অভিযোগ করেছিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+