মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার এআইএমআইএম কর্মী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় গ্রেফতার করা হল এআইএমআইএম কর্মীকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় গ্রেফতার করা হল এআইএমআইএম কর্মীকে। বৃহস্পতিবার মালদহ থেকে মতিউর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মালদা জেলার চাঁচোলের চন্দ্রপাড়া গ্রামপঞ্চায়েতের বাসিন্দা তিনি।

মতিউর ধাংরা লোলিয়াবাড়ি কলেজে অধ্যাপনা করেন। তাঁর স্ত্রী মেহমুদা খাতুন জেলাপরিষদ নির্বাচনে বাম প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু জিততে পারেননি। স্বামী-স্ত্রী দুজনেই এখন এআইএমআইএম-র সদস্যে। জেলায় দলের হয়ে কাজ করেন।
মতিউর রহমান সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে লিখেছিলেন রাজ্য পুলিস নিজের দায়িত্ব ঠিকমত পালন করছে না। তারা শাসক দলের ক্যাডেট হয়ে কাজ করছে। এছাড়া ফেসবুকে মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক অপত্তিকর মিম পোস্ট করেছিলেন িতনি। তারপরেই পুলিস তাঁকে গ্রেফতার করে।
রাজ্যে জমিয়ে বসতে শুরু করেছে আসাউদ্দিন ওয়েইসির এআইএমআইএম। ইতিমধ্যেই ১৫ থেকে ২০টি জেলায় সংগঠন শক্তিশালী করে ফেলেছে তারা।












Click it and Unblock the Notifications