তৃণমূল প্রার্থী নূসরত জাহানের আপত্তিকর ছবি, মন্তব্য পোস্টের অভিযোগ! গ্রেফতার বিজেপির ২
সোশ্যাল মিডিয়ায় বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের আপত্তিকর ছবি। সঙ্গে কুরুচিকর মন্তব্যের অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের আপত্তিকর ছবি। সঙ্গে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। উত্তর ২৪ পরগনার দুই যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা ও বাদুড়িয়া থানার পুলিশ। সূত্রের খবর অনুয়ায়ী, ধৃতরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। অভিযোগ তৃণমূলের। গ্রেফতার দুজনেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ। সঙ্গে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। বাদুড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। নাম শুভেন্দু চক্রবর্তী। তিনি বসিরহাট বিজেপির আইটি সেলের আহ্বায়ক। অপর একটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাইঘাটার তন্ময় বালাকে। শুক্রবার রাতে দুজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছিল দুই থানায়। রাতেই তাঁদের গ্রেফতার করা হয়। দুজনকেই এদিন আদালতে তোলা হয়। দুজনের বিরুদ্ধেই তথ্যপ্রযুক্তি আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। দুজনেই তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে, ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।
প্রথম অভিযোগটি করা হয়েছিল শুভেন্দু চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় শুভেন্দু চক্রবর্তীকে। দ্বিতীয় অভিযোগটি ওঠে গাইঘাটার তন্ময় বালার বিরুদ্ধে। গাইঘাটারই এক বাসিন্দা শুক্রবার অভিযোগ দায়ের করেছিলেন। পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications