থরে থরে পড়ে রয়েছে পরিচয়হীন মরদেহ, ১৮২ জনকে শনাক্তই করা যায়নি! বিস্ফোরক মমতা

শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন। তার জেরে মৃত্যুমিছিল চলেছে। এখনও পর্যন্ত ২৭৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায়। তারপর থরে থরে পড়ে রয়েছে পরিচয়হীন মরদেহ। কেননা মৃত ২৭৫ জনের ১৮২ জনকে শনাক্তই করা যায়নি!

এই পরিস্থিতি করমণ্ডল-বিপর্যয় নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলায় কত জনের মৃত্যু হয়েছে সেই হিসেবে দিয়ে জানালেন বেশিরভাগ মৃতদেহই শনাক্ত করা যায়নি। তবে জানা গিয়েছে, বাংলায় করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬২ জনের।

১৮২ জনকে শনাক্তই করা যায়নি! বিস্ফোরক মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তোলেন রেলের ভূমিকা নিয়েও। এদিন ফের নিজের রেলমন্ত্রী থাকাকালীন যে সমস্ত ব্যবস্থা নিয়েছিলেন, তার উল্লখ করে বর্তমান সময়কার ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিশন ডিভাইস লাগাই।

মমতার কথায়, অ্যান্টি কলিশন ডিভাইসের কোনো কৃতিত্ব নেই দেশের বর্তমান সরকারের। রেল যাত্রীদের সুরক্ষার জন্য কিছুই করেনি বর্তমান সরকার। রেল যাত্রীদের সুরক্ষার জন্য কিছুই করেনি কেন্দ্রীয় সরকার।

মমতা বলেন, আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তার আগে লেভেল ক্রসিংয়ে কোনো ম্যান থাকতেন না। আমি সেই ব্যবস্থা করি। সেইসঙ্গে অ্যান্টি কলিশন ডিভাইস সিস্টেম করার পর দুর্ঘটনা অনেক কমে গিয়েছে। কিন্তু এখন সেইরকম কোনো চিন্তাভাবনা করা হচ্ছে না।

১৮২ জনকে শনাক্তই করা যায়নি! বিস্ফোরক মমতা

মমতা বলেন, ডাল মে কুছ কালা হ্যায়। তাই তো মৃতের সংখ্যা বাড়ার বদলে কমছে। চিকিৎসায় গাফিলতি থেকে শুরু করে আর্থিক ক্ষতিপূরণ সব কিছু নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। নিয়ম অনুযায়ী লুপ লাইনে ঢুকলে ট্রেনের গতি থাকে ১৫ থেকে ৩০ কিলোমিটার। কিন্তু সেখানে ট্রেমনের গতিবেগ কী করে ঘণ্টায় ১২৮ কিলোমিটার হল, তা নিয়েও প্রশ্ন রয়ে যায়।
Ads by
শুক্রবার ওড়িশার বালেশ্বরে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায়। তারপর সেখানে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও জড়িয়ে পড়ে দুর্ঘটনায়। এই ঘটনায় কয়েক মিনিট আগে শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেসের মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়াই কাল হয়ে গেল।

১৮২ জনকে শনাক্তই করা যায়নি! বিস্ফোরক মমতা

লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারার পরই একে একে সব কামরা লাইনচ্যুত হয়ে গেল। এমনকী ডাউন লাইনে থাকা যশবন্তপুর এক্সপ্রেসও রক্ষা পেল না দুর্ঘটনা থেকে। কিন্তু কেন মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। চালকের ভুলেই কি ঘটে গেল এমন ঘটনা? তা জানতে চায় রেল! সেজন্য সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেলবোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+