রোজভ্যালি কাণ্ড : ওড়িশা আদালতে ফের জামিন খারিজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ফের জামিন নাকচ হল গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এবার হাইকোর্টে জামিনের আবেদন করতে চলেছেন তৃণমূলের এই লোকসভার সাংসদ।

ভুবনেশ্বর, ৪ ফেব্রুয়ারি : রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ফের জামিন নাকচ হল গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এদিন ভুবনেশ্বরের খুরদা জেলা দায়রা আদালতে সুদীপের জামিনের আর্জি জানানো হলে তা খারিজ করে দেন বিচারক।[রোজভ্যালি কাণ্ডে কেন গ্রেফতার হয়েছেন সুদীপ? জানালেন নিজের মুখেই]

জানা গিয়েছ, নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজের পরে এবার হাইকোর্টে জামিনের আবেদন করতে চলেছেন তৃণমূলের এই লোকসভার সাংসদ।[সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীর মাধ্যমে রোজভ্যালির টাকা বিদেশে? তামিলনাড়ুর ব্যাঙ্কে অ্যাকাউন্টের হদিশ]

রোজভ্যালি কাণ্ড : ওড়িশা আদালতে ফের জামিন খারিজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

গত ৩ জানুয়ারি সল্টলেকের সিবিআই হেডকোয়ার্টারে দীর্ঘ জেরার পরে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে সিবিআই। সেই ঘটনার পরই প্রতিবাদে সারা কলকাতা জুড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। এরপর রাজ্যজুড়ে সেই প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার পরে দিল্লিতে সংসদে ও বাইরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয় তৃণমূল কংগ্রেস।[সুদীপের বাড়িতে রোজভ্যালি বৈঠকের ভিডিও ফুটেজ সিবিআইয়ের হাতে!]

বলা হয়, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেস নেতাদের অযথা হয়রানি করতেই প্রতিহিংসামূলক আচরণস্বরূপ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অপর এক লোকসভার সাংসদ তাপস পালকে গ্রেফতার করা হয়েছে।[রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর বয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের]

প্রসঙ্গত, সুদীপের বিরুদ্ধে অভিযোগ, তাঁর প্রভাবেই রোজভ্যালির ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। তার বদলে রোজভ্যালি কাছ থেকে মোটা টাকা অর্থ ছাড়াও নানা সুযোগসুবিধা নিয়েছেন তিনি। কলকাতায় গ্রেফতার হলেও রোজভ্যালির মূল মামলাটি যেহেতু ওড়িশায় সেহেতু সেরাজ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে সেরাজ্যেই জেলবন্দি রয়েছেন দুই তৃণমূল সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+