Odisha Accident: বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হল বিষাদে, ১২ জনের নির্মম মৃত্যু
ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা। বিয়েবাড়ির বাসের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ২০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটে।
ওড়িশার গঞ্জাম জেলার খেমুডি কলেজের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিসসূত্রে খবর, বিয়েবাড়ির যাত্রী ছিল একটি বাসে। ভুবনেশ্বর থেকে রায়গড় যাচ্ছিল বাসটি। দ্রুত গতিতে আসা বাসটির সঙ্গে একটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান। বাকিদের অনেকেই হাসপাতােল মারা গিয়েছেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। বেরহামপুরের এমকেসিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। ইতিমধ্যেই পরিজনদের খবর দেওয়া হয়েছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কোন বাসের গতি বেশি ছিল সেটা জানার চেষ্টা হচ্ছে।দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।
এর আগে বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে এরকমই ভয়াবহ এক পথ দুর্ঘটনায় ১৪ জন মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ৬০ জন। একটি িসমেন্ট বোঝাই ট্রাক পর পর তিনটি বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। ওড়িশা মধ্যপ্রদেশের সীমান্তে দুর্ঘটনাটি ঘটেছিল বলে জানা গিয়েছে।
সেসময় মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল। এবং আহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications