মধ্যমগ্রামে সিভিক ভলান্টিয়ারের মারে মৃত্যুর ঘটনায় ক্লোজ ওসি ট্রাফিক
চৌমাথায় শনিবার সিভিক ভলান্টিয়ারের মারে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্লোজ করা হয়েছে ওসি ট্রাফিক পার্থ দে-কে।
মধ্যমগ্রামের চৌমাথায় শনিবার সিভিক ভলান্টিয়ারের মারের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকা উত্তাল হয়ে ওঠে। সেই ঘটনায় ক্লোজ করা হয়েছে ওসি ট্রাফিক পার্থ দে-কে।

সৌমেন দেবনাথ নামে এক ব্যক্তি হেলমেট না পরে বাইক চালানোয় তাকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ। তারপরই কার্যত তাণ্ডব চলে কলকাতায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এলাকাবাসীর।
পরে ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ সহ এলাকার বেশ কয়েকজন কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। পরে পুর চেয়ারম্যানের আশ্বাসে বহুক্ষণ পরে অবরোধ ওঠে। এদিন সকালেও থমথমে ছিল এলাকা।
ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে পুলিশ শনিবারই গ্রেফতার করেছে। স্থানীয়দের তাড়া খেয়ে সে একটি বাড়ির কার্নিশে উঠে গিয়েছিল। সেখান থেকে তাকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়।












Click it and Unblock the Notifications